Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি রহিম উদ্দিন ভরসা ইন্তেকাল




সাবেক এমপি রহিম উদ্দিন ভরসা মারা গেছেন

করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বুধবার দুপুর ১টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, রহিম ভরসা দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। এর আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার ধানমণ্ডি এলাকার বাসা থেকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে বুধবার দুপুর ১টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রহিম উদ্দিন ভরসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা। বিজ্ঞাপন বিজ্ঞাপন রহিম উদ্দিন ভরসা তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রংপুরের স্থানীয় দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা প্রকাশক। রহিম উদ্দিন ভরসা জিয়াউর রহমানের শাসনামলে বিএনপিতে যোগ দিয়ে বিলুপ্ত রংপুর-১০ (বর্তমান রংপুর-৪) আসন থেকে ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রংপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০০৮ সালের নবম জাতীয় নির্বাচনে রংপুর-৪ আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করে পরাজিত হন তিনি। রহিম উদ্দিন ভরসা ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবার নাম মনের উদ্দিন পাইকার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply