Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ডেমোক্র্যাট শহরগুলোতে ফেডারেল বাহিনী পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের




  ডেমোক্র্যাট শহরগুলোতে ফেডারেল বাহিনী পাঠানোর হুঁশিয়ারি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলন প্রতিহতে আরও কঠোর অবস্থানে ওয়াশিংটন। নতুন করে বেশ কয়েকটি শহরে ফেডারল বাহিনীর সদস্য পাঠানোর হুঁশিয়ারি মার্কিন রিপালিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। অরেগন রাজ্যে চলমান বর্ণবাদ-বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে ফেডারেল বাহিনীর কর্মকর্তাদের দমনপীড়ন নিয়ে দেশজুড়ে প্রতিক্রিয়ার মধ্যেই এমন ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, নিউ ইয়র্ক, শিকাগো, ফিলাডেলফিয়া, ডেট্রয়েট, বাল্টিমোর ও অকল্যাণ্ড শহরে ফেডারেল বাহিনী পাঠানো প্রক্রিয়া চলছে।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আইন প্রয়োগকারীদের পাঠাচ্ছি। শহরগুলোতে কোন ধরনের সহিংসতা সহ্য করা হবে না।”

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে পুলিশি নির্যাতন ও বর্ণবাদ বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়। কোথাও কোথাও বিক্ষোভ সহিংস রূপ ধারণ করে এবং কয়েক জায়গায় লুটপাটের মতো ঘটনাও ঘটে। ঐ সময়ে ট্রাম্প নিজেকে ‘আইন-শৃঙ্খলার প্রেসিডেন্ট’ ঘোষণা করেছিলেন এবং কয়েকটি শহরে সামরিক বাহিনী পাঠানোর হুমকি দেন।  

গত সপ্তাহে পোর্টল্যান্ডের বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমনাভিযান শুরু করে ফেডারেল এজেন্টরা। এ সময় ফেডারেল ভবনগুলো রক্ষায় তারা বিক্ষোভকারীদের বিরুদ্ধে কাঁদুনে গ্যাস ব্যবহার করে এবং কোনো ব্যাখ্যা ছাড়াই বেশ কিছু আন্দোলনকারীকে ধরে নিয়ে যায়।

নির্বাচনের বছরে তার শহরে ফেডারেল এজেন্টদের এ উপস্থিতিকে ‘রাজনৈতিক রঙ্গ’ বলে অভিহিত করেছেন পোর্টল্যান্ডের মেয়র টেড হুইলার।

এক টুইট বার্তায় হুইলার বলেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শুধু আইন ভাঙছেন না, পোর্টল্যান্ডবাসীদের জীবন বিপন্ন করে তুলছেন তিনি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply