Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনাভাইরাস: ইটালিতে আবারও মৃত্যুর মিছিল, ফ্রান্স-স্পেনে বাড়ছে




ইউরোপের দেশগুলোতে আবারও বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। গত ৩ এপ্রিলের পর ইটালিতে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৭৩১ জন, আক্রান্ত হয়েছে ৩২ হাজারেরও বেশি। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ইটালি ছাড়াও গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মৃত্যু হয়েছে ৬৭৬, আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৫১৪জন এবং স্পেনে ৪৩৫,আক্রান্ত ১৩ হাজার ১৫৯জন। আর গত ৯ মাস ধরে করোনায় সর্বোচ্চ মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে মারা গেছে ১ হাজার ৬১৭ জন এবং আক্রান্ত ১ লাখ ৫৭ হাজারের বেশি। এদিকে যুক্তরাষ্ট্রের চারটি অঙ্গরাজ্য রোড আইল্যান্ড, টেক্সাস, নিউ মেক্সিকো এবং টেনেসিতে টিকার পরীক্ষামূলক সরবরাহের পাইলট কর্মসূচি চালু করেছে ফাইজার। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশ ভারতে করোনার মৃত্যু কিছুটা কমে আসলেও আক্রান্ত বাড়ছে। দেশটিতে একদিনে মৃত্যু ৪৭২,আক্রান্ত সাড়ে ৩৮ হাজার। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে মৃত্যু ৬৭৬ জন এবং আক্রান্ত ৩৫ হাজার ১৮ জন। দেশটিতে ইতিমধ্যে ট্রায়ালে ফাইজারের টিকাটি সফল হলে তা কেনার ঘোষণা দিয়েছে। গত ২৮ দিনের হিসেবে যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৯৮ জন। এর পাশাপাশি করোনার দ্বিতীয় আঘাতে আরও কিছু নতুন দেশে করোনায় মৃত্যু লাগামহীন ভাবে বেড়ে যাচ্ছে। পোলান্ডে একদিনে মৃত্যু ৩৫৭, জার্মানিতে ৩৫৭,ইরানে ৪৮২, চেক প্রজাতন্ত্র ১৪২, ইউক্রেন ১৫৯,বেলজিয়ামে ১৯৫,মেক্সিকো ৩১৯, রোমানিয়া ১৮৭ জন। বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত ৫ কোটি ৫৯ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৩ লাখ ৪২ হাজারের বেশি। তবে সুস্থ হয়েছেন ৩ কোটি ৮৯ লাখ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply