Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » শীতে করোনার সংক্রমণ মোকাবিলায় প্রস্তুত সরকার, সংসদে প্রধানমন্ত্রী




বৈশ্বিক মহামারি করোনার দ্বিতীয় ঢেউ শীতকালে সংক্রমণ বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞগণ। শীতকালে সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। বুধবার (১৮ নভেম্বর) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য দিদারুল আলমের প্রশ্নের লিখিত জবাব দেন সংসদ নেতা। এ সময় প্রধামমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের দূরদর্শী নেতৃত্বে সময়োচিত সিদ্ধান্ত গ্রহণ ও দক্ষ ব্যবস্থাপনায় এখন পর্যন্ত কোভিড-১৯ বিশ্ব মহামারিকে সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে। এখন দেশে করোনার প্রকোপ কিছুটা কমে এলেও যেকোনো মুহূর্তে বা আসন্ন শীতে আবার বেড়ে যেতে পারে বলে বিশেষজ্ঞগণ অভিমত ব্যক্ত করেছেন। ইতোমধ্যে ইউরোপ ও আমেরিকাতে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সংক্রমণ বৃদ্ধির যে আশঙ্কা করা হচ্ছে- তা মোকাবিলায় প্রস্তুতির প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানান, আসন্ন শীত মৌসুমে করোনা যাতে বাড়তে না পারে সেজন্য নো মাস্ক, নো সার্ভিস নীতি বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে। দেশের পয়েন্ট অব এন্ট্রিসমূহে স্ক্রিনিং অব্যাহত রয়েছে। বিদেশফেরতদের ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নেয়া কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা হচ্ছে। তিন কোটি ভ্যাকসিন আমদানির লক্ষ্যে সরকারের সঙ্গে ভারতের সিরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মার সঙ্গে তৃতীয়পক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply