Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এটিপি ফাইনালসে দারুণ সূচনা জোকোভিচ-নাদালের




এটিপি ফাইনালসে দারুণ সূচনা জোকোভিচ-নাদালের বছরের শেষ টেনিস ইভেন্ট এটিপি ফাইনালসে দারুণ সূচনা করেছেন র‌্যাঙ্কিংয়ের দুই শীর্ষ তারকা নোভাক জোকোভিচ এবং রাফায়েল নাদাল। র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সার্বিয়ার নোভাক জোকোভিচ সরাসরি সেটে হারিয়েছেন আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্টজম্যানকে। আরেক ম্যাচে রাফায়েল নাদাল ৬-৩,৬-৪ গেমে হারিয়েছেন আন্দ্রেই রুভলেভকে। পরের রাউন্ডের ম্যাচে দালের প্রতিপক্ষ ইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিম। ক্যারিয়ারে অর্জন আছে অসংখ্য। এ বছরই রজার ফেদেরারের সর্বোচ্চ ২০ গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন। তবে আক্ষেপ একটা এখনো রয়ে গেছে রাফায়েল নাদালের। গ্র্যান্ডস্ল্যাম না হলেও, টেনিস খেলোয়াড়দের কাছে এটিপি ফাইনালের গুরুত্বটা অনেক। তবে মর্যাদার এই ট্রফি এখনো নিজের শোকেসে নিতে পারেননি ৩৪ বছর বয়সী নাদাল। আবারো এবার সুযোগ এসেছে অধরা শিরোপাটা নিজের করার। প্রথম ম্যাচে তার প্রতিপক্ষ এটিপি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আন্দ্রেই রুবলেভ। এখন পর্যন্ত কোনো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালও খেলা হয়নি ২৩ বছর বয়সী এই তরুণের। তবে চলতি বছরে পাঁচটি এটিপি শিরোপা জয় করায় সবাই আশা করেছিল প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু লন্ডনের ওটু অ্যারেনায় অভিজ্ঞ নাদালের কাছে পাত্তাই পাননি রুবলেভ। র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা নাদাল রুবলেভকে হারাতে সময় নিয়েছেন মাত্র ৭৮ মিনিটে। যদিও রুবলেভের সার্ভিসে বেশ ভুগেছেন নাদাল। পুরো ম্যাচে রুবলেভ পেয়েছেন ৯টি এইস। কিন্তু নিজের সার্ভিসে পয়েন্ট খুব কমই হারিয়েছেন নাদাল। প্রথম সেট ৬-৩ গেমে জয়ের পর, দ্বিতীয় সেটেও ৬-৪ গেমে জয় তুলে নেন নাদাল। আরেক ম্যাচে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নোভাক জোকোভিচ মুখোমুখি হব আর্জেন্টিনার দিয়েগো শোয়ার্টজম্যানের। রজার ফেদেরার আসর থেকে নিজের নাম প্রত্যাহার করায় এটিপি ফাইনালে সুযোগ হয় র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে থাকা ডেভিড শোয়ার্টজম্যানের। ক্যারিয়ারজুড়ে মাত্র তিনটি এটিপি শিরোপা জেতা শোয়ার্টজম্যানকে এক রকম উড়িয়েই দিয়েছেন জোকো। ২০০৭ সালে এটিপি ফাইনালসে নিজের অভিষেক আসরে প্রথম ম্যাচে হেরেছিলেন জোকো। এরপর ১১ মৌসুম জয় দিয়েই আসর শুরু করেছেন। ব্যতিক্রম হয়নি এবারো। শোয়ার্টজম্যানকে হারাতে তার সময় লেগেছে নাদালের মতোই ৭৮ মিনিট। প্রথম সেট ৬-৩ আর দ্বিতীয় সেটে জয় তুলে নেন ৬-২ গেমে। আসরে ষষ্ঠ শিরোপার খোঁজে থাকা জোকোভিচের পরের দুই ম্যাচে প্রতিপক্ষ দানিল মেদভেদেভ আর অ্যালেকজান্ডার জভেরেভ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply