Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সিরাজগঞ্জের সদর উপজেলার সীমান্ত বাজারে সার্কাসের একটি হাতির মৃত্যু




হয়েছে। হাতিটির মাহুত সোহেল হোসেন জানান, দীর্ঘদিন ধরে হাতিটি অসুস্থ ছিল। নওগাঁ জেলায় হাতিটির চিকিৎসা শেষে বুধবার (৯ ডিসেম্বর) ফেরার পথে সদর উপজেলার সীমান্ত বাজারে আসলে আবারো অসুস্থ হয়ে পড়ে। রাতে আরো গুরুতর অসুস্থ হয়ে যায় হাতিটি। পরে বৃহস্পতিবার ভোরে মারা যায় ৮৫ বছর বয়সী ওই হাতিটি। তিনি আরও বলেন, হাতিটির বর্তমান মালিক সিলেটের আব্দুল জলিল সরকার। তার মোবাইলে ফোন দিলে রিসিভ করার পর কেটে দেন। বেশ কয়েকবার ফোন দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মালিকের আরও পাঁচটি হাতি আছে। মালিক রওনা দিয়েছেন এবং তিনি আসলেই মারা যাওয়া হাতিটির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। এ দিকে হাতি মারা যাওয়ার খবর শুনে ভোর থেকেই হাতিটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী লোকজন এসে সেখানে ভিড় করছেন। জেলার পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, হাতিটির অসুস্থতার খবর শুনে মাঝ রাত থেকেই তাদের সাথে যোগাযোগের চেষ্টা করছি। যখন যোগাযোগ করতে পারি তখন হাতিটি মারা গেছে। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনাও প্রকৃতি সংরক্ষণ থেকে জানানো হয়েছে, ব্যক্তি মালিকানায় হাতিটির চিকিৎসার অবহেলা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply