Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সাইফ-কারিনার বাড়িতে গোপন ক্যামেরা!




সাইফ-কারিনার বাড়িতে গোপন ক্যামেরা!

পাপারাৎজি মহলে সাইফ-কারিনা এবং তাদের ছোট্ট নবাব তৈমুর বেশ জনপ্রিয়। তারা যেখানেই যান না কেন, সেখানেই পৌঁছে যায় পাপারাৎজির ক্যামেরা। তাদের ছবি ও ভিডিও লেন্সবন্দী করতে হুড়োহুড়ি পড়ে যায়। সাইফ-কারিনাকেও কখনও ক্যামেরার সামনে পোজ দিতে বিরক্ত হতে দেখা যায় না। তবে বুধবার যা ঘটল, তাতে বিস্মিত হলেন সাইফ। বুধবার করিনাকে নিয়ে বাড়িতে ঢোকার সময় সাইফের নজরে যা আসে, তাতে তিনি হতবাক। অভিনেতা খেয়াল করেন পাপারাৎজিরা তাদের ভিডিও নেওয়ার জন্য অ্যাপার্টমেন্টের গেটের নিচে গোপনে ক্যামেরা লুকিয়ে রেখেছেন। হতবাক সাইফ জিজ্ঞাসা করেন, 'গেটের নিচে ক্যামেরা?' তবে কেউ কিছু বলার আগেই সাইফ ভিতরে ঢুকে যান। বেবোকেও কোনও প্রতিক্রিয়া না দেখিয়ে ভিতরে চলে যেতে দেখা যায়। পরে কারিনা ফের নিজের গাড়ি থেকে নামার সময় ক্যামেরাবন্দী হন। খুব শীঘ্রই দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা। তা নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহের অন্ত নেই। পাপারাৎজিরাও সাইফ-কারিনার নানান মুহূর্ত লেন্সবন্দী করতে চান। সে কারণেই যে তারা এমনটা করেছেন, তা বলাই বাহুল্য।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply