ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনো পার্থক্য নেই: রাইসি
নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা। চীনা গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ট্রাম্প ও বাইডেনের মধ্যে কোনো ফারাক নেই বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট বাইডেন। ছবি: সংগৃহীত
ইরানের সংবাদমাধ্যম ইরনা নিউজ জানায়, শনিবার (১৮ ফেব্রুয়ারি) চীন সফরে গিয়ে দেশটির সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। শনিবার তার সাক্ষাৎকারটি সম্প্রচার হয়েছে। পুরো আলোচনায় ইরানের বিভিন্ন বিষয় তুলে ধরেন রাইসি। উঠে আসে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা নিষেধাজ্ঞার কথাও।
রাইসি বলেন, আগে যুদ্ধে সমরাস্ত্র ব্যবহার করত শত্রুরা। আর এখন নিষেধাজ্ঞাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। শত্রুরা ইরানের উন্নয়নকে বাধা দেয়ার হাজারো চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ‘শত্রুরা বারবার বলেছে নিষেধাজ্ঞা নাকি শুধু ইরান সরকারের ওপর দেয়া হচ্ছে, কিন্তু তাদের এই পদক্ষেপের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। তারপরও আমাদের জনগণ সরকারের প্রতি আস্থা রেখেছেন, যা সব বাধা অতিক্রম করতে সহায়তা করছে।’
আরও পড়ুন: '৫০ দেশে সমরাস্ত্র-ড্রোন বিক্রির চেষ্টা চালাচ্ছে ইরান'
ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের কোনো পার্থক্য আছে কি না–সাংবাদিকের এমন প্রশ্নে রাইসি বলেন, যুক্তরাষ্ট্রে শাসক পরিবর্তন হলেও তাদের আচরণে কোনো পরিবর্তন হয় না।

No comments: