Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুরের জেড কে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর




মেহেরপুরের জেড কে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর মেহেরপুরের জেড কে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুর ১টার দিকে এ কাথুলী সড়কের জেড কে ফিলিং স্টেশনে এ ভাঙচুরের ঘটনা ঘটে। জেড কে ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস জানান, মাঠপাড়া ও নতুন পাড়ার কিছু উচ্ছৃঙ্খল ছেলে প্রতিদিন সিরিয়াল ছাড়া পাম্পে তেল নিতে আসে, এবং মাঝে মাঝেই তারা ঝামেলা করে। রবিবার পঞ্চাশটির অধিক মোটরসাইকেল নিয়ে একযোগে তারা এসেছিল সিরিয়াল ভেঙে তেল নিতে, ওদেরকে তেল দিতে অস্বীকৃতি জানালে তারা অতর্কিত হামলা এবং ভাঙচুর করে। তিনি আরও জানান, এভাবে নিরাপত্তাহীনতায় তারা ব্যবসা করতে পারবো না। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের ওসি তদন্ত জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply