Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

মুজিবনগরের মোনাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন উপজেলা যুব উ...

মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন দক্ষিণ শালিকা গ্রামের সন্তান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রকিব উদ্দিন। মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পেলেন সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের সন্তান মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রকিব উদ্দিন।নবনিযুক্ত প্রশাসক মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ রকিব উদ্দিন রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান প্রায় ছয় মাস ধরে বিভিন্ন মামলায় কারাগারে আটক থাকায় ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এ অবস্থায় স্থানীয় সরকার বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী ইউনিয়নে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজের স্বাক্ষরিত আদেশে মোহাম্মদ রকিব উদ্দিনকে মোনাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আদেশে উল্লেখ করা হয়, পরিষদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা, নাগরিক সেবা অব্যাহত রাখা এবং আইনানুগ দায়িত্ব পালন নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মোহাম্মদ রকিব উদ্দিন। এ সময় ইউপি সদস্য, গ্রাম পুলিশ, পরিষদের সচিবসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের পর মোহাম্মদ রকিব উদ্দিন বলেন, “প্রশাসন আমার উপর যে আস্থা রেখেছে, সেই আস্থার প্রতিদান দিতে আমি যথাযথভাবে দায়িত্ব পালন করবো। মোনাখালী ইউনিয়নের জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় নিয়ে দায়িত্ব নিয়েছি। সকলের সহযোগিতায় ইউনিয়নের চলমান কার্যক্রম আরও গতিশীল করতে চাই।” তিনি ইউনিয়নের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারী এবং জনগণের সহযোগিতা কামনা করেন।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
পাকিস্তান আমল থেকে মেহেরপুরে মহিলা কবি-সংগঠক ও নারী নেত্রী বেগম সফুরা রাজ্জাক মেহেরপুরের নবপ্রজন্মের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করেছে (পঁত্রিশ পর্ব ) মেহেরপুরের কবি-সংগঠক বেগম সফুরা রাজ্জাক চৌদ্দ জুন দুই হাজার তেইশ সালে তার মেহেরপুরের বাসায় ইন্তেকাল করেন । তিনি মেহেরপুরের এক সময়ের বিশিষ্ট কবি , সংগঠক ও নারী নেত্রী। তিনি মেহেরপুরের বিশিষ্ট আইজীবি ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম এ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের স্ত্রী ও মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো ও ব্যবসায়ী আহসান রাজিব অপুর মাতা। মেহেরপুরের নারী জাগরণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।তাঁর সাম্প্রদায়িকতাবিরোধী ভূমিকাও স্মরণযোগ্য। তাঁর কবিতা অনুপ্রেরণা সৃষ্টি করে নবপ্রজন্মের মধ্যে। তাঁর মৃত্যু মেহেরপুরবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। বেগম সফুরা রাজ্জাক মেহেরপুরের প্রথম মহিলা সমিতির সংগঠক এবং তিনি একজন ভাল মানের কবি, মেহেরপুরে সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ উল্লেখযোগ্য। তিনি মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। কবিতার নাম:: ””বাঙ্গালী কি দাসত্ব চায়? -বেগম সফুরা রাজ্জাক---’কবি-সংগঠক ও নারী নেত্রী। বাঙ্গালী কি দাসত্ব চায়? বাঙ্গালী জাতিকে জিজ্ঞাসা কারা তারপর নিজেকে। এখনো শুকায়নি মৃত যোদ্ধাগণের মায়ের কান্না, নেই পুত্র কন্যার পরনে কাপড়, ক্ষুধার আহার। তাদের কণ্ঠেই উত্তর ধ্বনিত হবে, যা জেনেছ, যা দেখছ, যা শুনেছো, এবার বলে চল বাঙ্গালী কি চায়? যে যোদ্ধারা স্মৃতিসৌধে শায়িত, তাদের রক্তে দাঁড়িয়ে নিশ্চিত মনে চলছে শোষণ, প্রতি রাতে নিশ্চিত নিদ্রায় দিনের পর দিন ন্যু-ইয়ার্ক প্যারিসে রাত্রি কাটায়। কালো টাকার আলোয় উজ্জল, তাদের নাগরিক সত্ব সুরক্ষিত, প্রশ্ন করো বাঙ্গালী কি চায়? শোষণের বিরুদ্ধে ছিল সংগ্রাম, আমরা যুদ্ধ চাই না। সবুজ গ্রামের ফসল আমরা কালো টাকার মুখে দিতে চাই না। আমার ভাইয়েরা যারা জীবন দিয়েছিল তাদের মা, আর ছেলে, মেয়ে বধূকে এবার জিজ্ঞাসা করো ওরা কি দাসত্ব চায়? গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।

গাংনী উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল আটক করেছে পুলিশ

গাংনী উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল আটক করেছে পুলিশ । শনিবার দুপুরে মেহেরপুর জেলার গাংনী উপজেলার চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাকিবুল ইসলাম (৪০) কে সন্ত্রাস বিরোধী আইনে গাংনী থানা পুলিশ আটক করেছে। এ ব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান, চৌগাছা গ্রামের মৃত,আজিমউদ্দিনের পুত্র রাকিবুল ইসলাম বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ধ্বংসাত্বক কার্যকলাপ করার জন্য তার বিরুদ্ধে গাংনী থানায় একটি সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে । যার নং - ১১(৮) ২০২৪, ধারা - ২০০৯ সংশোধনী/২০১২ এর সন্ত্রাস বিরোধী আইন এর ৬(২) /৭(৫)/৭(৬)( ক)/৭( খ)/১০/১১/১২/১৩ ধারা। পলাতক রাকিবুল ইসলাম চৌগাছার তার নিজ বাড়ীতে অবস্থান করছে মর্মে সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করেছে। তাকে মেহেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।

মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক ও অফিস সহকারি তােফাজ্জেল হােসেনকে লাঞ্ছিতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনের আয়ােজন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। উল্লেখ্য,সােমবার গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক ও অফিস সহকারি তােফাজ্জেল হােসেনকে লাঞ্ছিত করে কয়েকজন যুবক। এঘটনায় সােমবার ৮জনের নামে গাংনী থানায় মামলা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হােসনে মােবারক। মামলা নং-৫।

গাংনী পাবলিক লাইব্রেরী ও সমজোর স্বেচ্ছাসেবী সংগঠনের এক আলোচনা সভা অনুষ্টিত

গাংনী পাবলিক লাইব্রেরী ও সমজোর স্বেচ্ছাসেবী সংগঠনের এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে শুক্রবার রাতে গাংনীর একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পাবলিক লাইব্রেরী বই সংরক্ষণ ও বই পড়া অব্যহত রেখেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী পাবলিক লাইব্রেরী সভাপতি মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদ খাইরুল আলম গাজর। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নজরুল ইসলাম, আল মামুন পিন্টু, ইফতেখার হোসেন রাজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সাহিদুল ইসলাম ও ইনামুল হক, পাবলিক লাইব্রেরী উপদেষ্টা রফিকুল আলম বকুল, সমজোর উপদেষ্টা রাশিদুল ইসলাম বোরহান, মেহেরপুর প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, সাধারণ সম্পাদক মাহবুব আলম ও সমজোর উপদেষ্টা হাবিবুর রহমান কাজল ও মহাব্বত আলী। পাবলিক লাইব্রেরীর ধর্ম ও কল্যাণ বিষয়ক সম্পাদক হাফেজ মাও. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাবলিক লাইব্রেরী সভাপতি বাবুল হোসেন জনি এবং সাধারণ সম্পাদক আল আমিন হোসেন আকাশ। অনুষ্ঠানে পাবলিক লাইব্রেরী ও সমজোর এর নতুন কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী হিসেবে প্রচার করা হয়েছে: তাজউদ্দিন খান

জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী হিসেবে প্রচার করা হয়েছে: তাজউদ্দিন খান . জামায়াতে ইসলামীকে বাংলাদেশের মানুষ ১৭ টি বছর ধরে চিনেছে।এদেশের পেপার পত্রিকায়, এদেশের টিভি চ্যানেল, এমনকি রেডিওসহ সব জাগাতে আমাদের বিরুদ্ধে প্রচার করা হয়েছে স্বাধীনতা বিরোধী এবং ধর্ষক হিসাবে।আমাদের নামে প্রচার করা হয়েছে ১৯৭১ সালে জ্বালাও পুরাও সহ সমস্ত অপরাধ আমরা করেছি। আমাদের বিরুদ্ধে যেভাবে প্রচার করা হয়েছে তার এক পার্সেন্টও যদি জনগণ বিশ্বাস করতো তাহলে আমরা এদেশে বসবাস করতে পারতাম না।
বাগোয়ান ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ফারুক হুসাইন এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও মেহেরপুর জেলা সমাজ কল্যান বিভাগের সাবেক সেক্রেটারী আলহাজ জারজিস হোসাইন,মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাও: মো: খানজাহান আলী,সাধারন সম্পাদক আবুল বাশার, মুজিবনগর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আবু তালহা,মেহেরপুর জেলা উলাম বিভাগের সভাপতি ও উপজেলা কর্ম পরিষদের সদস্য হাফেজ মাও: ফিরাতুল ইসলাম নাঈম,মেহেরপুর পৌর জামায়াতে ইসলামীর আমীর সোহেল রানা ডলার, দারিয়াপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোস্তাফিজুর রহমান,মোনাখালি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান। উক্ত অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সনচালনা করেন বাগোয়ান ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক মো: হাফিজুর রহমান।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাংনীতে শোভাযাত্রা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে গাংনীতে শোভাযাত্রা

মুজিবনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমাম হোসেন মিলুর মটরসাইকেল শোভাযাত্রা

মুজিবনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমাম হোসেন মিলুর মটরসাইকেল শোভাযাত্রা