মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের দুটি মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি
মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের পাশাপাশি দুটি মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতের কোনো সময় গ্রামের ব্যাঙগাড়ি ও কুশিয়ারা মাঠে বৈদ্যুতিক খুঁটি থেকে এগুলো চুরি হয়। ট্রান্সফরমার চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন এ মাঠের কৃষকগণ।
স্থানীয় সুত্রে জানা গেছে, ব্যাঙগাড়ি ও কুশিয়ারা মাঠের কয়েকটি বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে আবাদ করেন গ্রামের কৃষকরা। গত রাতে লোহার রড, শিকল ও তালা কেটে রঘুনাথপুর গ্রামের কুশিয়ারা মাঠে মোহাম্মদ জিয়ার সেচ পাম্পের ৩টি ও ব্যাঙগাড়ি মাঠে মাহাবুল ইসলামের ১টি ট্রান্সফরমার খুঁটি থেকে নামানো হয়। এসময় ট্রান্সফরমারের ভিতর থেকে তামার তারসহ মূল্যবান জিনিসপত্র বের করে কভার ফেলে রেখে যায় চোরেরা।
কৃষক জিয়া বলেন, আজ শনিবার সকালে কৃষকরা মাঠে সেচ দিতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারে। এ ঘটনায় কয়েক শত কৃষকের জমির সেচ কাজ বন্ধ হয়ে পড়েছে। স্থানীয়রা খবর দিলে সকালে এসে দেখি ট্রান্সফরমারের কভারগুলো মাটিতে পড়ে আছে। লোহার রড, শিকল ও তালা দিয়ে আটকে রেখেও শেষ রক্ষা হলো না। এঘটনায় প্রশাসনের কোন পদক্ষেপ নাই। এর আগেও গাংনী ও হিজুলি গ্রামে একইভাবে চুরি হয়েছে কিন্তু আজও চোর ধরা পড়েনি। এই মাঠে ৩-৪’শ বিঘা জমির আবাদ এমন ঘটনা ঘটতেই থাকলে আমরা কিভাবে আবাদ করবো।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর সনাক্ত এবং ট্রান্সফরমার উদ্ধারের কাজ চলছে।
Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
মুজিবনগর উপজেলার টুঙ্গী গোপালপুরে ভাইয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু
By: Administrator on Saturday, January 31, 2026 / comment : 0 English News, lid news, world, Zilla News
মুজিবনগর উপজেলার টুঙ্গী গোপালপুরে ভাইয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ছোট ভাইয়ের মৃত্যু
মেহেরপুরের মুজিবনগর উপজেলার টুঙ্গী গোপালপুরে বড় ভাই রফিকুলের মরদেহ দেখতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ছোট ভাই আলতাব। দুর্ঘটনায় আমজাদ নামের আরও এক ভাই গুরুত্বর আহত হয়েছেন। আহত আমজাদ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। তারা একই গ্রামের মৃত হেকমত আলীর ছেলে।
পারিবারিক সূত্র জানায়, গতকাল রাতে অসুস্থতাজনিত কারণে মৃত্যু হয় বড় ভাই রফিকুল ইসলামের। দুই ভাই আলতাব ও আমজাদসহ আত্মীয়-স্বজনরা বাড়িতেই অবস্থান করছিলেন। খবর পেয়ে রাতেই আমজাদ হোসেনের ছেলে বড় চাচার মরদেহ দেখতে যশোর থেকে বাড়ির উদ্দেশ্য রওনা হয়। ছেলেকে নিতে দুই ভাই আলতাব ও আমজাদ সদর উপজেলার বারাদিতে অবস্থান করে।
ছেলে বারাদি পৌছালে বাবা আমজাদ ও চাচা আলতাব তাকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে রওনা হন। এসময় গ্রামে ঢোকার আগেই তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে তারা সড়কে ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আমজাদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে রেফার করা হয়।
একই পরিবারের দুই ভাইয়ের এমন মর্মান্তিক মৃত্যু এবং আরেক ভাই আহতের ঘটনায় স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মেহেরপুর সেনা বাহিনীর হাতে উদ্ধার হওয়া মালামালগুলো অস্ত্র না হওয়ায় আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
By: Administrator on Tuesday, January 27, 2026 / comment : 0 English News, lid news, world, Zilla News
মেহেরপুর সেনা বাহিনীর হাতে উদ্ধার হওয়া মালামালগুলো অস্ত্র না হওয়ায় আটক তিনজনকে ছেড়ে দিয়েছে পুলিশ
সেনা বাহিনীর হাতে উদ্ধারকৃত মালামালাগুলো অস্ত্র না মানুষের ব্যবহৃত প্রয়োজনী সরঞ্জাম। এ নিয়ে দিনভর চলে ধুম্রজাল। পরিক্ষা-নিরিক্ষার পর সোমবার (২৬ জানুয়ারী) সন্ধ্যায় আটকৃকত তিনজন সোহেল রানা, সেলিম রেজা ও সাহারুল ইসলামকে ছেড়ে দেয় পুলিশ।
এর আগে সকাল ১০ টার দিকে শহরের হোটেল বাজার মোড়ে জামায়াতের নির্বাচনী জনসভায় আসার পথে গাড়ি তল্লাশী করে তাদের আটক করে সেনা বাহিনী। উদ্ধার করা হয় বেশ কিছু মালামাল। এরপর ঐ তিনজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
সন্ধ্যায় জেলা জাময়াতের কার্যালয়ে এ নিয়ে সংবাদ সম্মেলন ডাকে জেলা জামায়াত। লিখিত বক্তব্যে জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী মাওলানা রুহুল আমিন বলেন, সমাবেশে ব্যবহৃত বেশ কিছু ইলেকট্রিক পণ্য ও বেশ কয়েকটি ওয়াকিটকিসহ তিনজনকে আটক করে সেনা বাহিনী। এরমধ্যে একজন বাংলা এ্যাডিশনের সাংবাদিকও ছিলো। পরে পুলিশ সেগুলো অস্ত্র না হওয়ায় তাদেরকে ছেড়ে দেয়। সন্ধ্যায় তাদেরকে থানা থেকে নিয়ে আসা হয়।
অস্ত্র না অথচ তাদেরকে কেন পুলিশ আটক রেখেছিলো এমন প্রশ্নে তিনি বলেন, জামায়াতের আমীর মেহেরপুরের নির্বাচনী জনসভায় যোগ দেওয়ায় পুলিশের সাথে যোগাযোগ করতে বিলম্ব হয়। এই কারণে তখন তাদেরকে থানা থেকে ছাড়ানো সম্ভব হয়নি। এজন্য পুলিশের দুঃখ প্রকাশ করা উচিত। এছাড়াও পুলিশের এমন কর্মকান্ডে হতাশা প্রকাশও করেন জাময়াত নেতৃবৃন্দ।
মেহেরপুর সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম বলেন, উদ্ধারগুলো মালামালগুলো অস্ত্র না হওয়ায় তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে কোন প্রাণঘাতী অস্ত্র ছিলোনা বলেও তিনি জানান। এছাড়াও তিনি বলেন, যে মালামালগুলো পাওয়া গেছে সেগুলো সমাবেশস্থলে ব্যবহার করার জন্য আনা হয়েছিলো। নিশ্চিত হবার পরই পুলিশের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গাংনীতে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
By: Administrator on Tuesday, January 27, 2026 / comment : 0 lid news, world, Zilla News
গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবীর। তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণভোটের গুরুত্ব তুলে ধরে কৃষকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা। এছাড়াও সমাবেশে গাংনী উপজেলার বিভিন্ন এলাকার কৃষি পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
গণভোট উপলক্ষে মেহেরপুরে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
By: Administrator on Tuesday, January 27, 2026 / comment : 0 English News, world, Zilla News
গণভোট উপলক্ষে মেহেরপুরে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিতগণভোট উপলক্ষে মেহেরপুরে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “ভোটার উদ্বুদ্ধকরণ সভা” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবীর।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন অফিসার এনামুল হক, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিব, উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাচন অফিসার বাবু হক। সভায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
গাংনীতে বিএনপির আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু
By: Administrator on Thursday, January 22, 2026 / comment : 0 lid news, world, Zilla News
গাংনীতে বিএনপির আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু
মেহেরপুরের গাংনীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে গাংনী বাজার এলাকায় মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন লিফলেট বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থীর চিফ এজেন্ট ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টোসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গাংনীতে জামায়াত প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
By: Administrator on Thursday, January 22, 2026 / comment : 0 English News, lid news, world, Zilla News
গাংনীতে জামায়াত প্রার্থীর আনুষ্ঠানিক প্রচারণা শুরু
১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মেহেরপুর-২ (গাংনী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী নাজমুল হুদার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় গাংনী উত্তরপাড়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়।
নির্বাচনী প্রচার কার্যালয় উদ্বোধনের পর জামায়াত প্রার্থী ভোটারদের মাঝে লিফলেট বিতরণ। করেন। ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন জামায়াত প্রার্থী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমসহ জোটের নেতৃবৃন্দ। প্রচারণাকালে ভোটের মাঠে সবার জন্য সমান পরিবেশ নিশ্চিত করার দাবি জানান জামায়াতে ইসলামী প্রার্থী নাজমুল হুদা।
Subscribe to:
Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News






