Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের দুটি মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি




মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের দুটি মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের পাশাপাশি দুটি মাঠ থেকে ৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) গভীর রাতের কোনো সময় গ্রামের ব্যাঙগাড়ি ও কুশিয়ারা মাঠে বৈদ্যুতিক খুঁটি থেকে এগুলো চুরি হয়। ট্রান্সফরমার চুরির ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন এ মাঠের কৃষকগণ। স্থানীয় সুত্রে জানা গেছে, ব্যাঙগাড়ি ও কুশিয়ারা মাঠের কয়েকটি বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে আবাদ করেন গ্রামের কৃষকরা। গত রাতে লোহার রড, শিকল ও তালা কেটে রঘুনাথপুর গ্রামের কুশিয়ারা মাঠে মোহাম্মদ জিয়ার সেচ পাম্পের ৩টি ও ব্যাঙগাড়ি মাঠে মাহাবুল ইসলামের ১টি ট্রান্সফরমার খুঁটি থেকে নামানো হয়। এসময় ট্রান্সফরমারের ভিতর থেকে তামার তারসহ মূল্যবান জিনিসপত্র বের করে কভার ফেলে রেখে যায় চোরেরা।

কৃষক জিয়া বলেন, আজ শনিবার সকালে কৃষকরা মাঠে সেচ দিতে গিয়ে চুরির বিষয়টি বুঝতে পারে। এ ঘটনায় কয়েক শত কৃষকের জমির সেচ কাজ বন্ধ হয়ে পড়েছে। স্থানীয়রা খবর দিলে সকালে এসে দেখি ট্রান্সফরমারের কভারগুলো মাটিতে পড়ে আছে। লোহার রড, শিকল ও তালা দিয়ে আটকে রেখেও শেষ রক্ষা হলো না। এঘটনায় প্রশাসনের কোন পদক্ষেপ নাই। এর আগেও গাংনী ও হিজুলি গ্রামে একইভাবে চুরি হয়েছে কিন্তু আজও চোর ধরা পড়েনি। এই মাঠে ৩-৪’শ বিঘা জমির আবাদ এমন ঘটনা ঘটতেই থাকলে আমরা কিভাবে আবাদ করবো। মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চোর সনাক্ত এবং ট্রান্সফরমার উদ্ধারের কাজ চলছে।






«
Next
This is the most recent post.
»
Previous
Older Post

No comments:

Leave a Reply