সরকারী কোষাগার থেকে বেতন ভাতা দেওয়ার দাবিতে স্বারক লিপি দিয়েছে গাংনী পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা সরকারী কোষাগার থেকে বেতন ভাতা দেওয়ার দাবিতে স্বারক লিপি দিয়েছে মেহেরপুরের গাংনী পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।
সরকারী কোষাগার থেকে বেতন ভাতা দেওয়ার দাবিতে স্বারক লিপি দিয়েছে গাংনী পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা
সরকারী কোষাগার থেকে বেতন ভাতা দেওয়ার দাবিতে স্বারক লিপি দিয়েছে মেহেরপুরের গাংনী পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।
সোমবার দুপুর ১ টার দিকে মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও গাংনী আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের কাছে স্বারক লিপি দেয়া হয়।
স্বারক লিপিতে উল্লেখ করা হয়েছে,বাংলাদেশের অধিকাংশ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা মাসের পর মাস বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করে। বেতন ভাতা না পাওয়ার কারনে অনাহারে অর্ধহারে জীনব যাপন করতে হয় পরিবার পরিজনদের। আর্থিক অনটনের কারনে প্রতিনিয়তই সমাজের কাছে হেয় প্রতিপন্ন হতে হয়। চাকুরী থেকে অবসর নেওয়ার সময় খালি হতে বিদায় নিতে হয়। পেনশন নিতে ঘুরতে হয় বছরের পর বছর। সামান্য অর্থ পেলেও তা দিয়ে কোন রকম কিছু দিন চলা সম্ভব হয়। বাকি দিন গুলো মানবেতর ভাবে পার করতে হয়।
এছাড়া দূর্যোগের মাঝেও পৌর বাসির সেবায় কর্মকর্তা কর্মচারীরা সচেষ্ট রয়েছে। ডিজিটাল বাংলাদেশ হলেও বেতনের জন্য মাসের পর মাস ঘুরতে হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের। এজন্য সরকারী কোষাগার থেকে বেতন ভাতা,অবসর কালিন সময়ে সুবিধা প্রদাননের জন্য জোর দাবি জানানো হয়েছে।
এসময় গাংনী পৌরসভার প্যানেল মেয়র সামছুদ্দীন আহমেদ,প্রকৌশলী শামিম রেজা,উপসহকারী প্রকৗশলী হুমায়ন কবির,কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক ইনামুল হক,প্রধান সহকারী আসলাম আলী,কর আদায়কারী আজিজুল হক, কর নির্ধরক শামীম রেজা,বাজার পরিদর্শক মিজানুর রহমান,কার্য সহকারী নাসির উদ্দীন,টিকাদানকারী সুপারভাইজার মিলন হোসেন,সাহিদা আক্তার,জাহিদ হোসেন সহ সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। কর্মচারী ফেডারেশনের দাবিটি সংসদে উপস্থাপন করা হবে আশ্বাস প্রদান করেন সংসদ সদস্য মকবুল হোসেন।
Tag: lid news
No comments: