Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত বেলা সোয়া ১১টায় শুরু হয়েছে। মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। মধ্যরাত থেকে বিরোধী জোটের অবরোধের মাঝেও বিভিন্ন পন্থায় দেশের বিভিন্ন স্থান থেকে এসে উপস্থিত হন মুসল্লীরা। আখেরি মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ।






৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত বেলা সোয়া ১১টায় শুরু হয়েছে। মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। মধ্যরাত থেকে বিরোধী জোটের অবরোধের মাঝেও বিভিন্ন পন্থায় দেশের বিভিন্ন স্থান থেকে এসে উপস্থিত হন মুসল্লীরা।
আখেরি মোনাজাত পরিচালনা করছেন দিল্লির মাওলানা মোহাম্মদ সা’দ।

আখেরী মোনাজাতে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, গণভবন থেকে প্রধানমন্ত্রী শেষ হাসিনা এবং গুলশান কার্যালয় থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অংশ গ্রহণ করেন।
 রোববার সকাল ১১টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।  মোনাজাতে অংশ নিতে ভোর থেকে প্রচন্ড শৈত্যপ্রবাহ উপেক্ষা করে ঢাকার আশপাশের জেলা থেকে ইজতেমাগামী মুসল্লীরা অংশ গ্রহণ করেন।

 শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে ইবাদত, বন্দেগি, জিকির-আসকার আর আল্লাহু আকবর ধ্বনিতে উত্তাল কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ পার।
আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫০তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।
ইজতেমা আয়োজকরা জানান, আজ সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শামিল হবেন। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবরুদ্ধ থাকায় এ বছর আখেরি মোনাজাতে অংশ নিতে বিশ্ব ইজতেমা প্রাঙ্গণে যাবেন কিনা শনিবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তা কেউ নিশ্চিত করতে পারেননি।
ভিআইপিদের মোনাজাতে অংশগ্রহণ : বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে ভিভিআইপিদের অংশগ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম। তিনি জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত কোনো ভিভিআইপির ইজতেমাস্থলে মোনাজাতে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়নি।
-






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply