Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বিজিবি মহাপরিচালকের বক্তব্য দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল : প্রয়োজনে গুলি চালাবে বিজিবি, সংস্থাটির মহাপরিচালকের এমন বক্তব্যের সমালোচনা করেছেন দেশের বিশিষ্টজনরা। তারা বলছেন, প্রয়োজনে বিজিবির গুলি চালানোর ঘোষণা দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।







বিজিবি মহাপরিচালকের বক্তব্য দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল

: প্রয়োজনে গুলি চালাবে বিজিবি, সংস্থাটির মহাপরিচালকের এমন বক্তব্যের সমালোচনা করেছেন দেশের বিশিষ্টজনরা। তারা বলছেন, প্রয়োজনে বিজিবির গুলি চালানোর ঘোষণা দেশের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।







আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ আয়োজিত গোলটেবিল আলোচনায় দেশের বিশিষ্টজনরা এমন মন্তব্য করেন।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.এমাজ উদ্দিন আহমদ বলেন, দেশের মানুষের ওপর বিজিবির গুলি চালানোর ঘোষণা গ্রহণযোগ্য নয়। তাদের কাজ অপরাধীদের আটক করে শাস্তির বিধান করা। গুলি চালানোর নির্দেশ তারা কখনোই দিতে পারে না।



তিনি আরও বলেন, বাংলাদেশে এখন বিভক্ত জাতিতে পরিণত হয়েছে। দেশে চলছে বিষাক্ত রাজনীতির চর্চা। বিচারের উপর মানুষের আর আস্থা নেই। রাজনৈতিক বিষের প্রভাবে সব প্রতিষ্ঠান বিষাক্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে বাধ্য।



এ পরিস্থিতি উত্তরণে সংলাপের তাগিদ দিয়েছে ড.এমাজউদ্দিন আহমেদ। তিনি বলেন, রাজনীতির দায়িত্ব সমস্যার সমাধান করা, সমস্যার সৃষ্টি করা নয়। আমরা দেশে গণতান্ত্রিক রাজনীতি চাই। যা ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আর তা ফিরিয়ে আনতে হলে অবশ্যই বিরোধীদল ও সরকারকে একসঙ্গে বসে সংলাপ করতে হবে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এ রাজনৈতিক সংকট থেকে দেশকে রক্ষা করা সম্ভব।



বিজিবিকে গুলি চালানোর ঘোষণা দেয়ার অধিকার কে দিয়েছে এমন প্রশ্ন রেখে বিএফইউজে মহাসচিব শওকত মাহমুদ বলেন, বিজিবির কাজ সীমান্ত পাহারা দে'য়া। সেখানে বিএসএফ বাংলাদেশিদের হত্যা করছে বিজিবি পদক্ষেপ না নিয়ে নিজের দেশের মানুষকে হত্যার ঘোষণা দিয়েছে। বিজিবি জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।



এদিকে, রাজনৈতিক সংকট উত্তরণে সরকারকে দ্রুত সংলাপে বসার তাগিদ দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। সংলাপে না বসলে দেশের পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। আজ (শুক্রবার) গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এমন অভিমত তুলে ধরেন সাবেক এই প্রেসিডেন্ট।



বি. চৌধুরী বলেন, রাজনৈতিক সংকট সমাধানে সরকারকে সংলাপে বসতেই হবে। নিজেরা বসতে বিলম্ব করলে বিদেশীদের হস্তক্ষেপে আলোচনায় আসতেই হবে। যা সরকারের জন্য আরও লজ্জাজনক হবে বলে মন্তব্য করেন তিনি।#১৬ জানুয়ারি (রেডিও তেহরান)






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply