এব্যাপারে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ সংক্রান্ত নথিতে সই করেছেন।
এদিকে আগামী ১৪ জানুুয়ারি অবসরে যাচ্ছেন বর্তমান প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। তিনি ২০১১ সালের ১৮ মে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের স্থলাভিষিক্ত হয়েছিলেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে বর্তমানে ৮ জন বিচারপতি রয়েছেন।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে। তার বাবা প্রয়াত ললিত মোহন সিনহা ও মা ধনবতী সিনহা। বিচারপতি এস কে সিনহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি পাস করার পর ১৯৭৪ সালে সিলেট জেলা জজ আদালতে অ্যাডভোকেট হিসেবে কাজ শুরু করেন। এরপর ১৯৭৮ সালে হাইকোর্টে এবং ১৯৯০ সালে আপিল বিভাগে আইনজীবী পেশায় আÍনিয়োগ করেন। ১৯৯৯ সালের ২৪ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০৯ সালের ১৬ আগস্ট তাকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।
-
No comments: