গাংনী উপজেলার কাজীপুর এলাকায় মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে বালির মালিককে ৫৮ হাজার টাকা জরিমান আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
আজ রবিবার দুপুর তিনটার দিকে ভ্রাম্যমান আদালতের মূখ্য বিচারক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন স্থানীয় পুলিশের সহায়তায় কাজীপুর গ্রামের মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে বালি উত্তোলনের সময় আটক করে ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করেন
ভ্রাম্যমান আদালতের মূখ্য বিচারক আবুল আমিন জানান, বালু মহল ও মাটি রক্ষা আইন ২০০৯ সালের ১৫ ধারা অনুযায়ী স্বপন হোসেনকে দোষী সাবস্ত করে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্বপন হোসেন কাজীপুর গ্রামের মহসিন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, স্বপন নিজেকে ক্ষমতাশীন দলের লোক পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ মাথাভাঙ্গা নদীর ব্রীজের পশ্চিম পার্শ্বে ড্রেজিং মেশিন দিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছেন। অবৈধভাবে বালি উত্তোলনের ফলে নদীর দু’পাশে ফসলি জমি ছাড়াও স্থানীয়দের ঘরবাড়ি নদী গর্ভে বিলিন হওয়ার উপক্রম হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৯ জানুয়ারী মাথাভাঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন মুখ্য বিচারিক হাকীম ও তৎকালিন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম।
No comments: