Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ভারতীয় ক্রিকেটে এমন তো আগেও ঘটেছে। আমাকেও তো সরে যেতে হয়েছিল--- সৌরভ গাঙ্গুলি




আমাকেও তো সরে যেতে হয়েছিল
   কোচের পদ থেকে অনিল কুম্বলে ইস্তফা দেওয়ার পর এই প্রথম মুখ খুললেন ভারতীয় বোর্ড মনোনীত তিন সদস্যের কোচ বাছাই কমিটির অন্যতম সদস্য সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার রাতে সিএবি–তে এসেছিলেন সৌরভ। তখনই অনিল কুম্বলের ইস্তফা প্রসঙ্গে নিজের অভিমত জানাতে গিয়ে নাম না করে ফিরে গেলেন সেই গ্রেগ চ্যাপেল–জমানায়।
সৌরভ সরাসরি বলে দিলেন, ‘ভারতীয় ক্রিকেটে এমন তো আগেও ঘটেছে। আমাকেও তো সরে যেতে হয়েছিল। তা হলে এটা আর নতুন কী! এবার ঘটনাটা উল্টো হল।’ গ্রেগ চ্যাপেল কোচ থাকার সময় অধিনায়কত্ব ছাড়তে হয়েছিল সৌরভকে। এবার অধিনায়ক বিরাট কোহলির জন্য কোেচর পদ ছাড়তে হল কুম্বলেকে। এটাই বলতে চাইলেন সৌরভ গাঙ্গুলি।

কোচের পদ থেকে দুম করে অনিল কুম্বলের ইস্তফা সম্পর্কে কোচ বাছাই কমিটির সদস্য সৌরভ বলছেন, ‘আমরা পরবর্তী সময়ের জন্য অনিলকেই কোচ মনোনীত করেছিলাম। কিন্তু শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে কুম্বলে সরে যায়। এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। এক্ষেত্রে আমার কিছু বলার থাকতে পারে না।’ আপনারা তো জানতেন কোহলি–কুম্বলে সঙ্ঘাত চলছে। কী বলবেন এ ব্যাপারে? উত্তরে সৌরভ বলছেন, ‘না, আমি প্রকাশ্যে এ ব্যাপারে কিছুই বলব না। আমার বলা ঠিক হবে না। গোটা ব্যাপারটাই আমার জানা আছে। কিন্তু কোচ বাছাই কমিটির সদস্য হিসেবে এ বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না।’
ওয়েস্ট ইন্ডিজে কোচবিহীন ভারতীয় দলকে খেলতে দেখা যাবে। কী মনে করছেন সৌরভ গাঙ্গুলি? তিনি বলছেন,‘কেন, সঞ্জয় বাঙ্গার তো রয়েছে। ও সামলে নেবে।’ কিন্তু হেড কোচ তো নেই? হাসছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভ বলছেন, ‘জািন না বিরাট কোহলি কী করবে। দেখতে হবে অপেক্ষা করে, কী করতে চায় কোহলি।’ পরিষ্কার বলতেই হল, কোচ হিসেবে রবি শাস্ত্রীকেই বেশি পছন্দ কোহলির। শুনে সৌরভের বক্তব্য, ‘ওঃ। জানি না। দেখা যাক কী হয়।’
ভারতীয় বোর্ড সূত্র থেকে ইতিমধ্যেই জানা গেছে, ২৬ জুন সাধারণ সভার পর কোেচর জন্য আবার নতুন করে বিজ্ঞাপন দিতে চলেছে বিসিসিআই। এ ব্যাপারে খুব একটা অবগত নন সৌরভ। ‘জানি না দেখা যাক। তবে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের পক্ষ থেকে বিনোদ রাইকে এবার সামনে আসতে হবে। তাঁকে সিদ্ধান্ত নিতে হবে। এখনও পর্যন্ত তিনি তো কোনও কথাই বলেননি।’ আবার নতুন করে কোচ বেছে নেওয়ার জন্য বোর্ডের তরফ থেকে এখনও পরিষ্কার করে সৌরভদের কিছু জানানো হয়নি। তবে অাভাস পেয়েছেন কোচ বাছাই কমিটির সদস্য সৌরভ গাঙ্গুলি।
কোচের পদ থেকে ইস্তফা দেওয়ার পর গোটা দেশ, এমনকি মিডিয়া এবং দেশের প্রাক্তন ক্রিকেটাররাও পাশে দাঁড়িয়েছেন কুম্বলের। অধিনায়ক কোহলির মুণ্ডপাত চলছে। কী বলছেন সৌরভ? হেসে উত্তর দিলেন, ‘হবেই তো। কারণ, কুম্বলে প্রচুর সাফল্য দিয়েছে কোচ হিেসবে। এখন তো সবাই ওর পাশেই দাঁড়াবে। এটা খুব স্বাভাবিক।’
অনিল কুম্বলে ইস্তফা দেওয়ার পর পরই সাধারণত মুখ না খোলা রাহুল দ্রাবিড় মুখ খুলেছিলেন ধোনি এবং যুবরাজ সিংয়ের প্রসঙ্গে। বলেছিলেন, ২০১৯ পর্যন্ত এই দুই ক্রিকেটার খেলতে পারবে কি না, তা বুঝে নেওয়া উচিত। ওরা আদৌ ২০১৯ বিশ্বকাপ খেলতে পারবে কি না, সেটা দেখা দরকার। দ্রাবিড়ের বক্তব্যকে সমর্থন সৌরভের। তিনি বলছেন, ‘হ্যাঁ, দ্রাবিড় ঠিক কথাই বলেছে। এখনও দু’বছর সময় রয়েছে। তরুণ প্রতিভাদের দেখে নিতে হলে এর মধ্যেই দেখে নেওয়া উচিত। যেমন, ওয়েস্ট ইন্ডিজ সফরে ঋষভ পন্থ সুযোগ পেয়েছে। ওখানে ওকে কয়েকটা ম্যাচ খেলালেই বোঝা যাবে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কতটা তৈরি। তরুণদের আরও বেশি করে সুযোগ দেওয়া দরকার। সামনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫টি একদিনের ম্যাচ। তার পর শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও অনেকগুলো ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলোয় তরুণদের সুযোগ দিয়ে দেখে নেওয়া যেতে পারে। আমি মনে করি, এটা দারুণ একটা প্ল্যাটফর্ম।’‌
 
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post