Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কন্ডিশনিং ক্যাম্পের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা





আসন্ন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজকে সামনে রেখে ঈদের পরই শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। কন্ডিশনিং ক্যাম্পকে সামনে রেখে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার ঘোষিত দলে আল-আমিন হোসেন, এনামুল হক বিজয় এবং মোহাম্মদ সাইফুদ্দিন জায়গা করে নেন। রয়েছেন নাসির হোসেনও।

আগামী আগস্ট-সেপ্টেম্বরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজে খেলবে বাংলাদেশ। আর সেপ্টেম্বরের শেষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা যাবে টাইগাররা। সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।

আল-আমিন, বিজয়, নাসির ও সাইফুদ্দিন ছাড়াও কন্ডিশনিং ক্যাম্পের দলে জায়গা করে নিয়েছেন তানবীর হায়দার, সাকলাইন সজীব ও মুক্তার আলীরাও। আগামী ১০ জুলাই মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প।

কন্ডিশনিং ক্যাম্পের জন্য বাংলাদেশের প্রাথমিক দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান, আল-আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানবীর হায়দার, সাকলাইন সজীব, শফিউল ইসলাম।






«
Next
Newer Post
»
Previous
Older Post