মেহেরপুর পৌরসভার জন্য ২০১৭-২০১৮ অর্থ বছরে ৬ কোটি ৫৮ লক্ষ ২৬ হাজার ৪৪৫ টাকা বাজেট ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।
অনুষ্ঠানে নতুন কোন কর আরোপ ছাড়াই বাজেটের বিবরণ পড়ে শোনান পৌর সভার একাউন্টেট আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর সচিব তফিকুল ইসলাম, ইউনুস আলী প্রমুখ