Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ৫০ বছরের নীচের বয়সি ফিলিস্তিনিরা আল আকসা মসজিদ ঢুকতে পারবে না: ইসরাইল




 ৫০ বছরের নীচের বয়সি ফিলিস্তিনিরা   আল আকসা মসজিদ  ঢুকতে পারবে না: ইসরাইল

 
  ৫০ বছরের নীচের বয়সি ফিলিস্তিনিরা আল কুদস শহরে ঢুকতে পারবে না: ইসরাইল

ইহুদিবাদী ইসরাইল কর্তৃপক্ষ পবিত্র জুমা নামাজ আদায় করতে আসা ৫০ বছরের নীচের বয়সি ফিলিস্তিনিদেরকে জেরুজালেম আল কুদসের পুরাতন শহরে প্রবেশে বাধা দিচ্ছে বলে খবর পাওয়া গেছে। ইসলামের তৃতীয় বৃহত্তম পবিত্র স্থান আল আকসা মসজিদ মুসলমানদের কাছে হারাম আল শরিফ এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত।

ইসরাইলের পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ৫০ বছর এবং এর চেয়ে বেশী বয়সি ফিলিস্তিনিদের কেবল পুরাতন শহর এবং টেম্পল মাউন্টে প্রবেশে অনুমতি দেয়া হবে। এছাড়া, তবে সব বয়সি নারীদের সেখানে প্রবেশের অনুমতি আছে বলে জানায় পুলিশ।

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের পূর্ব জেরুজালেম আল-কুদসে অবস্থিত মসজিদটির আঙিনায় এক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ইহুদিবাদী ইসরাইল গত ১৪ জুলাই আল-আকসা মসজিদ বন্ধ করে দেয়। অবশ্য এর দু'দিন পর এটি আবার খুলে দেয় তারা।

ইসরাইলি বাহিনী আল আকসা মসজিদে মেটাল ডিটেক্টর এবং ক্যামেরা ব্যবহারসহ নতুন নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরিপ্রেক্ষিতে মুসলমানরা সেখানে প্রবেশে অস্বীকৃতি জানিয়েছে। এর প্রতিবাদে কয়েক ডজন মুসল্লী গতকাল মসজিদের বাইরের আঙিনায় নামাজ আদায় করেন।#
 






«
Next
Newer Post
»
Previous
Older Post