Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পাকিস্তানকে সন্ত্রাস বিরোধী অভিযানের ৩৫ কোটি ডলার অর্থ সরবরাহ বন্ধ করল আমেরিকা




 পাকিস্তানকে সন্ত্রাস বিরোধী অভিযানের অর্থ সরবরাহ বন্ধ করল আমেরিকা

আমেরিকা পাকিস্তানের সামরিক বাহিনীকে সন্ত্রাস বিরোধী অভিযানের ব্যয় বাবদ অর্থ সরবরাহ বন্ধ করে দিয়েছে। হাক্কানি নেটওয়ার্কের মতো সন্ত্রাসীগোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে এ অর্থ প্রদান বন্ধ করে দেয়া হয়।

পেন্টাগন গতকাল এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। পাকিস্তান যথাযথ ভাবে সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে কিনা সে বিষয়ে নিশ্চিত নন বলে মার্কিন কংগ্রেসকে প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস অবহিত করার পরই এটি বন্ধ করে দেয়া হয়।

পেন্টাগন মুখপাত্র বলেন, মার্কিন প্রতিরক্ষমন্ত্রী প্রত্যায়ন না করায় পাকিস্তান সরকারকে অর্থ দেয়া সম্ভব হলো না। কোয়ালিশন সাপোর্ট ফান্ড বা সিএসএফের আওতায় পাকিস্তানকে ৩৫ কোটি ডলার দেয়ার কথা ছিল।

কিন্তু এখন এ অর্থ অন্য কর্মসূচির জন্য সরিয়ে নেয়া হবে বলেও জানানো হয়েছে। মার্কিন মিত্র যে সব দেশ সামরিক বাহিনীসহ অন্যান্য ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে তাদেরকে সিএসএফ তহবিল থেকে অর্থের যোগান দেয়া হয়। ২০০২ সাল থেকে এ তহবিল হতে পাকিস্তানকে ১৪০ কোটি ডলারের বেশি যোগান দেয়া হয়েছে।

অবশ্য এই  প্রথম পাকিস্তানের জন্য এ খাতের অর্থ আটকে দেয়া হলো না। গত বছরও একই অভিযোগ এনে পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ৩০ কোটি ডলার আটকে দেয়া হয়েছিল।#
  
 পাকিস্তানকে সন্ত্রাস বিরোধী অভিযানের ৩৫ কোটি ডলার অর্থ সরবরাহ বন্ধ করল আমেরিকা






«
Next
Newer Post
»
Previous
Older Post