সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের গোলাপপুর গ্রামের কোরাপ আলীর ছেলে রওশন আলম সাদ্দাম(৩৫), তার ছেলে সিয়াম(০৭) ও তানিম(০২)। গুরুতর আহত হয়েছেন স্ত্রী জলি খাতুন(২৮)। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুল কাদির জিলানী এসব তথ্য জানান।
স্থানীয় সূত্র জানায়, রওশন আলম সাদ্দাম তার পরিবারের সদস্যদের নিয়ে হাটিকুমরুল গোলচত্বরে রাস্তা পাড় হওয়ার সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্যাংক লরি চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
