সুমন/রিপন/ খোকন//
মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের রীদমি কোল্ডষ্টোরের শ্রমিক আয়ুব হোসেন বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছেন।
নিহত আয়ুব হোসেন বগুড়া জেলার দিঘারপাড়া গ্রামের আবু সালেহ’র ছেলে। >
স্থানীয়রা জানান, তিনি কোল্ডষ্টোরের কাজ করার সময় বৈদ্যুতিক তার লিক থাকায় বিদ্যুৎ স্পৃষ্টে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ষোঘনা করেন।
