দুই প্রেসিডেন্টের মধ্যে ঘোষিত বৈঠকটি দুই ঘণ্টার বেশি স্থায়ী হয়
চলতি মাসের গোড়ার দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের দ্বিতীয় যে বৈঠকটি হয়েছে তা নিয়ে ‘গোপনীয়তা’ বা ‘রাকঢাকের’ কিছু নেই বলে মন্তব্য করেছে মস্কো।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “ওই বৈঠককে গোপন বৈঠক বলার মধ্যে বিস্ময় এবং উপলব্ধির অভাব রয়েছে। ”তিনি বলেন, কূটনৈতিক চ্যানেলে ওই বৈঠকটি ‘রাষ্ট্রীয় আলোচনা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। কাজেই এটিকে গোপন আলোচনা বলা হাস্যকর।
জার্মানির হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে পুতিন ও ট্রাম্পের মধ্যে একটি ‘অনানুষ্ঠানিক বৈঠক’ হয়েছিল বলে মঙ্গলবার হোয়াইট হাউজ নিশ্চিত করার পর পেসকভ এসব কথা বললেন। দুই প্রেসিডেন্টের মধ্যে ঘোষিত প্রথম বৈঠকের কয়েক ঘণ্টা পর দ্বিতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানায়, হামবুর্গে জি-২০ শীর্ষ সম্মেলনের অবকাশে রাতের খাবার টেবিলে প্রেসিডেন্ট ট্রাম্প নিজের জায়গা থেকে উঠে গিয়ে পুতিনের পাশের একটি খালি চেয়ারে বসে পড়েন। এ সময় ট্রাম্পের সঙ্গে কোনো মার্কিন কর্মকর্তা ছিলেন না কিন্তু পুতিনের সঙ্গে তার সরকারি অনুবাদক ছিলেন। এই বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।
চলতি মাসের গোড়ার দিকে এই বৈঠক অনুষ্ঠিত হলেও এতদিন ধরে হোয়াইট হাউজ বিষয়টি চেপে যাচ্ছিল। কিন্তু গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পর তা নিশ্চিত করে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দপ্তর।#
সুইজারল্যান্ডের সানফ্লিউরন হিমবাহের বরফের ‘বিছানা’ থেকে ৭৫ বছর পর উদ্ধার দম্পতির দেহ
পঁচাত্তর বছর আগে হারিয়ে গিয়েছিলেন এই দম্পতি, একসঙ্গে। তারপর কোনও খোঁজ মেলেনি আর। কোথায় হারালেন, কীভাবে হারিয়ে গেলেন, তার কোনও উত্তরও মেলেনি তখন। তারপর তো একদিন প্রতীক্ষাও শেষ হয়ে যায়। আচমকাই যেন ইতিহাসের পাতা থেকে উঠে এলেন তাঁরা।
