Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » দশটি অজানা তথ্য<> রামনাথ কোবিন্দ ভারতের নয়া প্রেসিডেন্ট: মীরা কুমারের শুভেচ্ছা




 ভারতের নতুন রাষ্ট্রপতি সম্বন্ধে দশটি অজানা তথ্য

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
ভারতের নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেলে ঘোষণা করেছে, দেশের রাষ্ট্রপতি নির্বাচনে শাসক জোট এনডিএ-র প্রার্থী, ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
পার্লামেন্টের সদস্য ও বিভিন্ন রাজ্যের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত কলেজিয়ামের প্রায় দুই-তৃতীয়াংশ ভোট পেয়ে তিনি অনায়াসে হারিয়েছেন প্রতিদ্বন্দ্বী মীরা কুমারকে।
আগামী ২৫শে জুলাই ভারতের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন রামনাথ কোবিন্দ। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্থলাভিষিক্ত হচ্ছেন যিনি, সেই নতুন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিয়ে এখানে দেখে নিন এমন দশটি তথ্য, যা অনেকেরই হয়তো জানা নেই।
১) উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার একটি ছোট্ট গ্রাম পারোঙ্খে এক দলিত কোলি পরিবারে জন্ম নেন রামনাথ কোবিন্দ। তিনি অবশ্য তার গ্রামের পৈতৃক ভিটেবাড়িটি গ্রামবাসীদের উদ্দেশে দান করে দিয়েছেন - সেটিকে এখন ওই গ্রামে বরাতঘর (বিয়েবাড়ি বা বরযাত্রীদের রাখার জায়গা) হিসেবে ব্যবহার করা হয়।
২) রামনাথ কোবিন্দ হবেন উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত ভারতের প্রথম রাষ্ট্রপতি। মজার ব্যাপার হল, ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যটি থেকে দেশের মোট নজন প্রধানমন্ত্রী এসেছেন - কিন্তু মি কোবিন্দের আগে এ রাজ্যের কেউ রাষ্ট্রপতি হননি!
৩) ভারতের আমলারা যে মর্যাদাবঞ্জক ইউপিএসসি পরীক্ষা দিয়ে চাকরিতে ঢোকেন, মি কোবিন্দ তাতে উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু আইএএস সার্ভিসের বদলে অ্যালায়েড সার্ভিসে মনোনীত হওয়ায় সে চাকরি তিনি আর নেননি।
৪) বিজেপি-তে যোগদান করার আগে তিনি ১৯৭৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের ব্যক্তিগত সচিব বা প্রাইভেট সেক্রেটারি হিসেবেও কাজ করেছেন।

গত মে মাসে এই প্রাসাদের দরজা থেকেই ফিরে আসতে হয়েছিল রামনাথ কোবিন্দকে
৫) বিজেপিতে যোগদান করার পর তিনি দলিত শ্রেণীর একজন নেতা হিসেবে উঠে আসেন। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি বিজেপির দলিত মোর্চার প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
৬) উত্তরপ্রদেশে দলিত নেত্রী হিসেবে মায়াবতীর যখন দ্রুত উত্থান হচ্ছে, তখন বিজেপি রামনাথ কোবিন্দকে মায়াবতীর পাল্টা দলিত মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিল। বছরকয়েক আগেও বিজেপি নেতা রাজনাথ সিং রাজ্যের দলিত এলাকাগুলোতে নির্বাচনী প্রচারের সময় সব সময় মি কোবিন্দকে সঙ্গে নিয়ে যেতেন।
৭) লোকসভার ভোটে কোনও দিন না-জিতলেও রামনাথ কোবিন্দ দু'দুবার ভারতীয় পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভার সদস্য হয়েছেন। ১৯৯৪ সাল থেকে ২০০৬ পর্যন্ত টানা বারো বছর তিনি রাজ্যসভার এমপি ছিলেন।
৮) রামনাথ কোবিন্দ নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দফতরেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০০২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ভাষণও দেন।
৯) ২০১৫ সালের ৮ আগস্ট তাকে বিহারের রাজ্যপাল (গভর্নর) পদে নিয়োগ করা হয়।

   রামনাথ কোবিন্দ ভারতের নয়া প্রেসিডেন্ট: মীরা কুমারের শুভেচ্ছা
১০) নিয়তির পরিহাসই বলি বা সমাপতন, মাত্র মাসদেড়েক আগে বিহারের রাজ্যপাল থাকাকালীন সপরিবারে হিমাচল প্রদেশে বেড়াতে গিয়ে মি কোবিন্দ সিমলার কাছে রাষ্ট্রপতির সামার রিট্রিটে ঢুকতে চেয়েছিলেন। কিন্তু রাষ্ট্রপতি ভবনের অনুমতি নেই, এই যুক্তিতে রক্ষীরা তাকে গেট থেকে ফিরিয়ে দেয়।
তখন তিনি ঘুণাক্ষরেও জানতেন না রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে কয়েকদিনের মধ্যেই তার নাম ঘোষণা করা হচ্ছে।
আর এখন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে সিমলার ওই রাজকীয় প্রাসাদই হবে তার গ্রীষ্মকালীন অবকাশযাপনের ঠিকানা - যার গেট থেকে তাকে কিছুদিন আগেই ফিরে আসতে হয়েছিল!
 
 
  রামনাথ কোবিন্দ ভারতের নয়া প্রেসিডেন্ট: মীরা কুমারের শুভেচ্ছা

ভারতের নব নির্বাচিত প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ
ভারতে ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন রামনাথ কোবিন্দ। সাবেক বিজেপি নেতা ও সাবেক গভর্নর রামনাথ কোবিন্দ বিরোধীদলীয় প্রার্থী মীরা কুমারকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বর্তমান প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই।  ২৫ জুলাই ভারতের নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করবেন। গত ১৭ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

দলিত কোলি সম্প্রদায়ের প্রতিনিধি ৭১ বছর বয়সী রামনাথ কোবিন্দ উত্তর প্রদেশের কানপুরের বাসিন্দা। এই প্রথম উত্তর প্রদেশ থেকে কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এ নিয়ে ভারতে দু’জন দলিত সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে কে আর নারায়ণন দলিত সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন।

রামনাথ কোবিন্দ উত্তর প্রদেশের কানপুর বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া, তার আইনের ডিগ্রি রয়েছে। ১৯৭৭ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত তিনি দিল্লি হাইকোর্টে কেন্দ্রীয় সরকারের আইনজীবী হিসেবে কাজ করেছেন। পরে ১৯৮০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন।

রামনাথ কোবিন্দের ঘনিষ্ঠজনদের মতে ‘রামভক্ত’ হওয়ার কারণে আরএসএসের বড় বড় নেতাদের সঙ্গে সবসময় আন্তরিক সম্পর্ক ও ঘনিষ্ঠতা ছিল তার।






«
Next
Newer Post
»
Previous
Older Post