Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» »Unlabelled » ত্বকের যত্নে ধনেপাতার ২ ফেসপ্যাক





ত্বকের যত্নে ধনেপাতার ২ ফেসপ্যাক

ধনেপাতা পরিষ্কার করে ৫ মিনিট ভিজিয়ে রাখুন পানিতে। তারপর বেটে বিভিন্ন উপাদানের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন ফেসপ্যাক হিসেবে। ধনেপাতার ফেসপ্যাক ত্বকে নিয়ে আসবে উজ্জ্বলতা। পাশাপাশি ব্রণ দূর করতেও এর জুড়ি নেই।

ত্বকের যত্নে ধনেপাতা ব্যবহার করবেন কেন?

ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ ধনেপাতা ত্বকে নিয়ে আসা প্রাকৃতিক উজ্জ্বলতা।
সব ধরনের ত্বকেই এটি কার্যকর।
ব্রণ দূর করতে পারে এটি।
লোমকূপের ভেতর থেকে ময়লা পরিষ্কার করে ধনেপাতার ফেসপ্যাক। 
ফেসপ্যাক ১ 
এই ফেসপ্যাকটি তৈরি করতে ধনেপাতা, টমেটোর রস, লেবুর রস ও মুলতানি মাটি প্রয়োজন হবে। প্রথমে ধনেপাতা বেটে নিন। ৫ চা চামচ টমেটোর রস ও লেবুর রস মেশান। আধা চা চামচ মুলতানি মাটি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ফেসপ্যাকটি ভালো করে ত্বকে লাগিয়ে অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জল করবে এটি।

ফেসপ্যাক ২
ভিজিয়ে রাখা ধনেপাতা পেস্ট করে নিন। একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিন পেস্টে। মিশ্রণে ওটমিলের গুঁড়া ও ১ চিমটি হলুদ গুঁড়া দিন। স্ক্রাবটি ত্বকে ঘষুন কিছুক্ষণ। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করে এটি ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসমুক্ত রাখবে ত্বক।






«
Next
Newer Post
»
Previous
Older Post