Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রোহিঙ্গাবাহী নৌকাডুবি: উখিয়ায় সাগর থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার





রোহিঙ্গাবাহী নৌকাডুবি: উখিয়ায় সাগর থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার
মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের নির্যাতনের ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের তিনটি নৌকাডুবির ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯টি শিশুও রয়েছে। 


আজ (বৃহস্পতিবার) বিকেলে কক্সবাজার জেলার উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানি সৈকতের পাতুয়ারটেক এলাকায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী জানান, বিকেল ৫টার দিকে পুলিশ ও স্থানীয়রা সাগর থেকে ১৬ জনের লাশ উদ্ধার করেছে। আরও লাশ ভাসতে দেখা যাচ্ছে। এ সময় আরও চারজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


এর আগে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী, বঙ্গোপসাগর ও মহেশখালীর সোনাদিয়া চর, শাহপরীর দ্বীপের মাঝেরপাড়া পয়েন্টসহ এলাকার বিভিন্ন নদী ও সাগর থেকে অন্তত ১০৯ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়।

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হামলার শুরুর পর থেকে প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ পালিয়ে বাংলাদেশে আসছে। রাখাইনে পুড়িয়ে দেয়া গ্রামগুলো থেকে পায়ে হেঁটে যারা বাংলাদেশ সীমান্তে আসতে পারছেন, তারা মংডু থেকে মাছ ধরার নৌকায় করে নাফ নদী পেরিয়ে টেকনাফে পৌঁছানোর চেষ্টা করছেন। এ সময় নৌকা ডুবে মারা যাচ্ছে অনেক শিশু-নারীসহ অনেকে।#
 






«
Next
Newer Post
»
Previous
Older Post