Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরের টুকরো খবর গুলো দেখুন





 সুমন/রিপন/ খোকন//
মেহেরপুরের   টুকরো  খবর গুলো  দেখুন




  মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গাংনী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। শুক্রবার তিনি পরিদর্শন করে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সাথে দূর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন।
বিকেলে এমএ খালেকের গাংনীস্থ বাস ভবনের সামনে থেকে পূজা মন্ডপের উদ্দেশ্যে মোটর সাইকেল শোভাযাত্রা শুরু হয়। গাংনী পৌরসভার চৌগাছা ও ঈদগাহ পাড়া, ষোলটাকা, হিজলবাড়ীয়া, সাহারবাটি, হাড়িয়াদহ মন্ডপ ঘুরে দূর্গা পূজা পরিদর্শন করেন এমএ খালেকসহ নেতৃবৃন্দ।

 মেহেরপুরের   টুকরো  খবর গুলো  দেখুন
পরিদর্শনকালে এমএ খালেক বলেন, বাংলাদেশ যে ধর্মীয় সম্প্রীতির দেশ তা দূর্গা উত্সবের মধ্য দিয়ে আবারো প্রমাণিত। অসাম্প্রদায়িক বাংলাদেশে সব ধর্মের মানুষের মর্যাদা বিদ্যামান। সম্প্রীতির মধ্য দিয়েই দেশ কাঙ্খিত লক্ষে এগিয়ে যাচ্ছে। এর জন্য যার যার অবস্থান থেকে দেশের উন্নয়নে আরো বেশি কাজ করার আহবান জানন তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আ.লীগ কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, গাংনী পৌর আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ২নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, আ.লীগ নেতা হাফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ সাবেক সম্পাদক আব্দুস সালাম, যুবলীগ নেতা আব্দুর রকিব, সাহারবাটি ইউপি আ.লীগ সভাপতি আকরাম খান, ধানখোলা ইউপি কৃষক লীগ সভাপতি সোহেল রানাসহ নেতৃবৃন্দ।
 
  মেহেরপুর গাংনী উপজেলার পিরতলা   বিয়ের আগের  বাজার রেখে বরের আত্মহত্যা 
                                                           
                               
 বিয়ের আগের রাতে আত্মহত্যা করেছে কালাম হোসেন (৩০)। বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির ঘরের আড়াই রসি দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার তার বিয়ের দিন নির্ধারিত ছিলো। আর তাইতো বৃহস্পতিবার প্রয়োজনীয় বাজার করা হয়েছিলো।
কালাম হোসেন মেহেরপুর গাংনী উপজেলার পিরতলা গ্রামের নবীর উদ্দীনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, এ উপজেলার চরগোয়ালগ্রামের এক মেয়ের সঙ্গে কালামের বিয়ে ঠিক হয়। শুক্রবার বিয়ে করতে বরযাত্রীসহ কনের বাড়িতে যাওয়ার কথা ছিলো। বৃহস্পতিবার দিনভর পরিবারের লোকজনের সাথে বিয়ের কেনাকাটা করে কালাম। রাতে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে সে গলায় দড়ি দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালাম হোসেন দুবাই প্রবাসী। দুবাই থাকাকালে প্রথম স্ত্রী চলে যায়। বাড়ি ফিরে দ্বিতীয় বিয়ে ঠিক হয়। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে তা পরিস্কার নয় পরিবারের কাছে। তবে যে মেয়ের সঙ্গে দ্বিতীয় বিয়ে ঠিক হয়েছিলো তার পরিবারের সাথে কালামের কোন ঝামেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে কালামের পরিবার। >
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আত্মহত্যা নিয়ে কোন সন্দেহ নেই। তাছাড়া পরিবারেরও অভিযোগ নেই। মরদেহ পারিবারিকভাবে দাফন হয়েছে















 মেহেরপুরের   টুকরো  খবর গুলো  দেখুন
মেহেরপুর স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের উদ্যোগে জেলায় স্থলবন্দর স্থাপনের দাবিতে মৌন মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখোপাত্র ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকশনা কমিটির সদস্য এমএএস ইমনের নেতৃত্বে একটি মৌন মিছিল বের করা হয়।
মিছিলটি জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য রাখেন স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখোপাত্র এমএএস ইমন, জেলা  ^সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান চন্দন, যুগ্ম আহবায়ক আতিক স্বপন, স্বেচ্ছাসেবকলীগ নেতা শোয়েব রহমান, স্বপন মল্লিক বাবু।
এসময় আওয়ামীলীগ নেতা ফরিদ আহামেদ, জেলা শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুবলীগ নেতা রাহিনুজ্জামান পোলেন, ছাত্রলীগ নেতা জাকিরুল ইসলামসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
পথসভায় স্থলবন্দর বাস্তবায়ন আন্দোলন ফোরামের মুখোপাত্র এমএএস ইমন বলেন, জেলার বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও জেলাকে বাণিজ্যিক জেলা হিসেবে গড়ে তুলতে স্থলবন্দরের কোন বিকল্প নাই। তাই তিনি জেলায় স্থবন্দর না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নিম্ম মৈধ্যম আইয়ের দেশে পরিনত হয়েছে। মেহেরপুর দেশের দ্বিতীয় অর্থনৈতিক সমৃদ্ধ জেলা। জেলায় স্থলবন্দর বাস্তবায়ন করতে পারলে জেলার বেকার যুবকদের যেমন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে তেমনি দেশেকে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী করতে এ জেলা ভ’মিকা রাখবে। তাই তিনি এ জেলায় স্থলবন্দরের দাবি জানান।





কেক কাটা ও জাতীর জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
 মেহেরপুরের   টুকরো  খবর গুলো  দেখুন
 শুক্রবার বিকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে কেক কাটা হয়।
 পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি কুতুব উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।
 বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি একে আজাদ সাগর, জেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদেও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রনেতা ইমন, জুলকার নাইন প্রমুখ। এরআগে জাতীর জনকের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।



মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
 শুক্রবার বিকালে গোভীপুর মাঠে বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
 এসময় বক্তব্য রাখেন আলী রেজা, খোকন আলী, বজলুর রহমান প্রমুখ। উদ্বোধনী খেলায় মুজিবনগর একাদশ ৩-০ গোলে গোপালপুর একাদশকে পরাজিত করে। দলের পক্ষে স্বপন ২টি ও নকিব ১টি গোল করেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post