ইসরাইল দফায় দফায় লেবাননের সীমান্ত লঙ্ঘন করছে: জাতিসংঘে আউন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ইহুদিবাদী ইসরাইল দফায় দফায় তার দেশের সীমান্ত লঙ্ঘন করছে। তিনি অভিযোগ করেন, অন্যান্য দেশকে ভয় দেখিয়ে অভীষ্ট লক্ষ্য অর্জন করতে চায় তেলআবিব।
নিউ ইয়র্কে জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদে দেয়া ভাষণে এসব কথা বলেন তিনি। লেবানন এবং অন্যান্য আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর সীমান্তের প্রতি সম্মান কখনোই দেখায়নি ইহুদিবাদী ইসরাইল। তিনি বলেন, দফা দফায় লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ইসরাইল।
লেবাননের আকাশসীমা থেকে সিরিয় সেনাবাহিনীর অবস্থানের ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, এ ধরণের সীমান্ত লঙ্ঘনের ঘটনা মোটেও নতুন কিছু নয়।#
