Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আলাপ করছে যুক্তরাষ্ট্র: বার্নিকাট





রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আলাপ করছে যুক্তরাষ্ট্র: বার্নিকাট



বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, রোহিঙ্গারা যেন স্বদেশে নিরাপদে ফেরত যেতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে আলাপ করছে তার সরকার।

বৃহস্পতিবার কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর তিনি এ কথা বলেন।

বাংলাদেশের সরকার ও সাধারণ মানুষের মানবিকতার প্রশংসা করে বার্নিকাট বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে। তারা দীর্ঘ দিন এখানে থাকতে পারে না। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে হবে। তবে এ ক্ষেত্রে অবশ্যই নিরাপদে বসবাসের বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে যে নির্যাতনের বর্ণনা পাওয়া গেছে, তাতে রোহিঙ্গারা মিয়ানমারকে নিরাপদ মনে করে না। মিয়ানমারকে উদ্যোগী হয়ে এ নিরাপত্তা নিশ্চিত করার জন্য বলা হবে। পরিদর্শনকালে তার সঙ্গে আন্তর্জাতিক সংস্থা ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post