Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নওয়াজ শরিফের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পাক দুর্নীতি দমন বিভাগ





নওয়াজ শরিফের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পাক দুর্নীতি দমন বিভাগ

ওয়েব ডেস্ক:  জোর ধাক্কা খেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।শরিফ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পাক দুর্নীতি দমন বিভাগ ।  


দুর্নীতি ও টাকা তছরূপের অভি‌যোগে বিদ্ধ নওয়াজ শরিফ, তাঁর মেয়ে মরিয়ম ও জামাই সফদার। ২৬ সেপ্টেম্বরের আগে তাঁদের আদালতে হাজিরা দিতে হবে। পাকিস্তানের দুর্নীতি দমন বিভাগ জানিয়েছে, স্টেট অব ব্যাঙ্ক পাকিস্তান ও অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে শরিফ ও তাঁর পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে তারা। নিজের অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে আছেন শরিফ। তাঁর লাহোরের বাসস্থানে সমন পাঠিয়েছে দুর্নীতি দমন বিভাগ।
পাকিস্তানে জোর জল্পনা, আইনের হাত থেকে বাঁচতে সম্ভবত আর দেশে ফিরবেন না শরিফ। পানামাকাণ্ডে পাক সুপ্রিম কোর্টের রায়ে প্রধানমন্ত্রীর পদ হারাতে হয়েছে নওয়াজ শরিফকে।
 






«
Next
Newer Post
»
Previous
Older Post