Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অষ্টম খেলোয়াড় হিসেবে শততম ওয়ানডেতে সেঞ্চুরি ওয়ার্নারের





অষ্টম খেলোয়াড় হিসেবে শততম ওয়ানডেতে সেঞ্চুরি ওয়ার্নারের

 বিশ্বের অষ্টম ও অস্ট্রেলিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে শততম ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকালেন অসিদের মারুকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে নিজের ক্যারিয়ারের শততম টেস্ট খেলতে নামেন তিনি। এমন মাইলফলকের ম্যাচে ১২৪ রানের ঝলমলে ইনিংস খেলেন ওয়ার্নার। ওয়ানডে ক্রিকেটে এটি তার ১৪তম সেঞ্চুরি। ১২টি চার ও ৪টি ছক্কায় ১১৯ বলে নিজের ইনিংসটি সাজান বাঁ-হাতি ব্যাটসম্যান ওয়ার্নার।
শততম ওয়ানডেতে সেঞ্চুরি করার অন্য সাত ব্যাটসম্যান হলেন- ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ-রামনরেশ সারওয়ান-ক্রিস গেইল, নিউজিল্যান্ডের ক্রিস কেয়ানর্স, পাকিস্তানের ইউসুফ ইয়োহানা (মোহাম্মদ ইউসুফ), শ্রীলংকার কুমার সাঙ্গাকারা ও ইংল্যান্ডের মার্কাস ট্রেসকোথিক।
শততম টেস্টে সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের তালিকা :
খেলোয়াড় রান বিপক্ষ ভেন্যু তারিখ
গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) ১০২* পাকিস্তান শারজাহ ১৮ অক্টোবর ১৯৮৮
ক্রিস কেয়ানর্স (নিউজিল্যান্ড) ১১৫ ভারত ক্রাইস্টচার্চ ১৯ জানুয়ারি ১৯৯৯
ইউসুফ ইউহানা (পাকিস্তান) ১২৯ শ্রীলংকা শারজাহ ১৭ এপ্রিল ২০০২
কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা) ১০১ অস্ট্রেলিয়া কলম্বো ২৭ ফেব্রুয়ারি ২০০৪
ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) ১৩২* ইংল্যান্ড লর্ডস ৬ জুলাই ২০০৪
মার্কাস ট্রেসকোথিক (ইংল্যান্ড) ১০০* বাংলাদেশ দ্য ওভাল ১৬ জুন ২০০৫
রামনরেশ সারওয়ান (ওয়েস্ট ইন্ডিজ) ১১৫* ভারত বাসিত্রি ২৩ মে ২০০৬
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) ১২৪ ভারত ব্যাঙ্গালুরু ২৮ সেপ্টেম্বর ২০১৭






«
Next
Newer Post
»
Previous
Older Post