সুমন/রিপন/ খোকন// মেহেরপুরের টুকরো খবর গুলো দেখুন
মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের দ্বি-বার্ষিক কাউন্সিল ও বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহঃপ্রতিবার বিকাল সাড়ে চারটার সময় মুজিবনগর পর্যটন মোটেলে মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক মতিয়ার রহমান মতিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডঃ ইব্রাহিম শাহীন।
জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরনের সনচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক আরিফ হোসেন, বেলাল হোসেন বিপ্লব, কাশেদ আলী, রিপন, সাইদুর রহমান,সদস্য মাসুদ, অসীম প্রমুখ।এ সময় ৪ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাধারণ সম্পাদকসহ স্বেচ্ছাসেবকলীগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন
অনুষ্ঠান শেষে কাশেদ আলী সভাপতি, ওমর ফারুক সাধারন সম্পাদক ও জহির আলীকে সাংগঠনিক সম্পাদক ঘোষনা করে বাগোয়ান ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়
খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি (অপরাধ) হাবিবুর রহমান মেহেরপুর শহরের স্বীদ্বেশরী কালি মন্দির ও সদর উপজেলার আমঝুপির রাধামাধব মন্দির পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বিকালে তিনি এ পরিদর্শন করেন। এসময় তিনি নিরাপত্তার সার্বিক পরিস্থিতি দেখে খুশি হন।
পরিদর্শন কালে তার পত্নী সামসুন নাহার বিউটি, মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, মন্দির কমিটির সভাপতি তপন কুমার সাহা, সাধারণ সম্পাদক মঙ্গল কুমার বিশ্বাস, অর্থ সম্পাদক পার্থ শাহা সেখানে উপস্থিত ছিলেন।
এরআগে খুলনা বিভাগীয় অতিরিক্ত ডিআইজি (অপরাধ) হাবিবুর রহমান মেহেরপুরে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অতিরিক্ত ডিআইজি’র মেহেরপুরে পূজা মন্ডপ পরিদর্শন
মেহেরপুর গাংনী মাঠে কপি ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে আহত হয়েছেন ইব্রাহিম হোসেন (৫৫) নামের এক কৃষক
মেহেরপুর গাংনী মাঠে কপি ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে আহত হয়েছেন ইব্রাহিম হোসেন (৫৫) নামের এক কৃষক। তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম হোসেন মেহেরপুর গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।
ইব্রাহিমের স্বজনরা জানান, বিকেলে বৃষ্টিপাতের ফলে কপি ক্ষেতে পানি জমে যায়। বৃষ্টি কমে গেলে কপি ক্ষেতে গিয়েছিলেন ইব্রাহিম হোসেন। কোদাল দিয়ে আইল কেটে ক্ষেতে জমে থাকা পানিয়ে বের করছিলেন তিনি। এসময় বজ্রাপাতে তার শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। স্থানীয় লোকজন টের পেয়ে উদ্ধার করেন। প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (গাংনী হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেন কর্তৃব্যরত চিকিৎসক। প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাকে কুষ্টিয়া রেফার করা হয়। তার শারীরিক অবস্থার উন্নতি হলেও কুষ্টিয়া হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসা চলবে বলে জানিয়েছেন ইব্রাহিমের স্বজনরা।
মেহেরপুরের গাংনীতে আইনশৃংখলা ও মাসিক সাধারণ সভা
মেহেরপুরের গাংনীতে আইনশৃংখলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান। এসময় গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান,পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম ফকরুদ্দীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোনতাজ আলী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান গোলাম ফারুক, কাথুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, রাইপুর ইউনিয়ন পরিষদ চেয়্রাম্যান গোলাম সাকলায়েন ছেপু সহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
মেহেরপুর গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে সুকিলা খাতুন (২৭) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা
মেহেরপুর গাংনী উপজেলার ধর্মচাকী গ্রামে সুকিলা খাতুন (২৭) নামের এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেলে বিষপানের পর কুষ্টিয়া মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সুকিলা খাতুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ার রকিবুল ইসলামের স্ত্রী এবং ধর্মচাকী গ্রামের মৃত জামিরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দশেক আগে সুকিলা-রকিবুলের বিয়ে হয়। ৫ বছয় বয়ীস এক ছেলে সন্তান রয়েছে। রকিবুল ঢাকায় একটি কোম্পানীতে চাকুরী করেন। সম্প্রতি ছুটিতে বাড়ি আসেন। বৃহস্পতিবার স্বামীকে সঙ্গে নিয়ে পিতার বাড়ি ধর্মচাকী গ্রামে বেড়াতে যান সুকিলা। বিকেলে সে বিষপান করলে গাংনীর একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটির জের ধরে সে বিষপানে আত্মহত্যা করেছে বলে ধারনা করছে তার পরিবার।
গাংনী থানার পরিদর্শক (ওসি তদন্ত) কাফরুজ্জামান বলেন, বিষপানে আত্মহত্যা করেছে বলেই তথ্য মিলছে। তবে ঠিক কী কারণে বিষপান করতে পারে সে বিষয়ে পরিবারের কেউ স্পৃষ্ট করতে পারছেন না। এখনো পর্যন্ত পরিবারের কারো কোন অভিযোগ নেই। অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হতে পারে।
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর শহরের আনছার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘআয়ু ও দেশে মঙ্গল কামনা করা হয়।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে একটি র্যালী বের করা হয়। জেলা প্রশাসনের এনডিসি কামরুল হাসানের নেতৃত্বে র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, এনডিসি কামরুল হাসান, সহকারী কমিশনার পাঠান সাইদুর রহমান, মোহাম্মদ মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসারফ হোসেন, আবু জাফর প্রমুখ।<
মেহেরপুর সদর উপজেলার ঝাঝা গ্রাম থেকে ছয় বোতল ফেনসিডিলসহ ইদ্রিস আলী (৫০) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। আজ বৃহস্পতিবার দুপুরে একটার দিকে বিজিবি ঝাঝা বিওপি সদস্যরা এ অভিযান চালায়। আটক ইদ্রিস আলী ঝাঝা গ্রামের মৃত উজির আলীর ছেলে।
৬ বিজিবি পরিচালক রাশিদুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তবর্তী গ্রাম ঝাঝা থেকে ফেনসিডিল নিয়ে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলো ইদ্রিস আলী ও তার সঙ্গীয় আলমগীর হোসেন। ঝাঝা বিওপি’র টহল কমান্ডার নায়েক সুবেদার আবুল কাশেম সঙ্গীয় ফোর্স নিয়ে ঝাঝা গ্রামের প্রধান সড়কে তাদের গতিরোধ করে। এসময় ইদ্রিস আলীকে ছয় বোতল ফেনসিডিলসহ আটক করে বিজিবি। তবে পালিয়ে যায় আলমগীর হোসেন। মেহেরপুর সদর থানায় ইদ্রিস আলী ও আলমগীরের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে বিজিবি। ওই মামলার আসামি হিসেবে ইদ্রিস আলীকে আদালতে সোপর্দ করা হবে বলে সদর থানা সূত্রে জানা গেছে। উদ্ধার হওয়া ছয় বোতল ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ হাজার ৪শ’ টাকা বলে জানায় বিজিবি।
পরিবেশের ভারসম্য রক্ষায় ও পাখির অভয়ারণ্য তৈরিতে মেহেরপুরে তেঁতুল গাছের চারা রোপণ'
পরিবেশের ভারসম্য রক্ষা ও পাখির অভায়রণ্য তৈরিতে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচী শুরু করেছে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ১৯৯৫ সালের এস.এসসি ব্যাচের বন্ধুরা। আজ বৃহস্পতিবার দুুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের নতুন বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার আনিছুর রহমান।
পাখির খাবার ও নিরাপদ আশ্রমের জন্য উপযুক্ত তেঁতুল গাছের চারা রোপণ করেন তাঁরা। এতে পরিবেশের ভারসম্য রক্ষা পাবে ও পাখির অভয়ারণ্য তৈরি হবে। এছাড়াও স্বাস্থ্যের দিক দিয়ে তেঁতুল অত্যান্ত গুরুত্বপূর্ণ । জেলার বিভিন্ন সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় তিন হাজার তেঁতুলের চারা রোপণ করা হবে বলে জানান উদ্যোক্তারা । তেুঁতল গাছের চারা রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস.এস.সি ৯৫ ব্যাচের বন্ধু সমন্বয় কমিটি সভাপতি রাহিনুর জামান পলেন, সাধারণ সম্পাদক এস.এম সাইদুর রহামান, উপদেষ্টা শহিদুল ইসলাম পেরেশান, সাইফুল ইসলাম তেলা, সাংগাঠনিক সম্পাদক সাইদুর রহমান সুজন, কোষাধ্যক্ষ মাসুদ কেনালসহ সংগঠনের সদস্যরা।
পরিবেশের ভারসম্য রক্ষায় ও পাখির অভয়ারণ্য তৈরিতে মেহেরপুরে তেঁতুল গাছের চারা রোপণ'
গাংনী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুজ্জামান ওরফে জামান (৪৪) মারা গেছেন। (ইন্না লিল্লাহে রাজিউন) বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার একটি ক্লিনিকে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ওয়াহিদুজ্জামান গাংনী উপজেলার মটমুড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের ছেলে। গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন জানান, সকালের দিকে তার বুকে ব্যাথা অনুভূত হলে চুয়াডাঙ্গার একটি ক্লিনিকে যান তিনি। দুপুুর আড়াইটার দিকে হঠাৎ তার হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ওয়াহিদুজ্জামানের স্ত্রী,দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য বন্ধু বান্ধবী ও স্বজন রয়েছে। এদিকে মৃত্যু’র খবর ছড়িয়ে পড়লে গাংনী উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আব্দুল বারী, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতুসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মি তার বাড়িতে যান ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। বৃহস্পতিবার সকাল ৮ টার সময় মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।
মেহেরপুর জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, প্রচারের মাধ্যমে জনসচেনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভা অনুস্ঠিত হয়েছে
বুধবার বিকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খাইরুল হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, গাংনী পৌর মেয়র আশরাপুল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এডি সেলিম ইজ জামান, প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এম এ বাশার, জেলা ফাটিলাইজার এ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, তহবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ প্রমুখ।
মেহেরপুর সদর উপজেলার রঘুনাথপুরে বিষপান করে সুমি খাতুন (১৯) নামের এক ছাত্রী আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাতে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আত্মহননকারী সুমি খাতুন ওই গ্রামের স্বপন আলীর মেয়ে। চলতি বছর মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে সে এইচএসসি পাশ করেছে।
সুমির পরিবার থেকে জানা যায়, মঙ্গলবার দুপুরের খাবার পর সে ঘুমিয়ে পড়ে। পড়ে বিকালের দিকে অসুস্থ হয়ে গেলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সন্ধ্যার দিকে তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে দুপুরের খাবার খাওয়ার পর সে সকলের অজান্তেই বিষপান করে ঘুমিয়ে পড়ে।
তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা পরিস্কার ভাবে বলতে পারছে না কেউ ? এদিকে খবর পেয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা লাশ উদ্ধারে বাঁধা দেয় এবং ময়নাতদন্ত না করার জন্য দাবি জানায়। পরে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে গ্রামবাসীকে বুঝিয়ে লাশ মেহেরপুর মর্গে নিয়ে যায়। সেখানে ময়না তদন্ত সম্পন্ন করে বুধবার দুপুরের দিকে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি পরিস্কার হবে বলে জানান তিনি।
মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গুচ্ছ গ্রামের মাঠে প্রকাশ্যে দিবালোকে দেড় বিঘা জমিতে লাগানো কপি টাক্টার দিয়ে চষে নষ্ট করে দেওয়া হয়েছে।
বুধবার বিকালের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাজাপুর গুচ্ছ গ্রামের কিতাব আলীর ছেলে জমিরুল আলী একই এলাকার আবুল কাশেমের নিকট থেকে দেড় বিঘা জমি লীজ নিয়ে কপির আবাদ করে। এদিন বিকালে বারকপুর গ্রামের সুজনের ছেলে ভাষান এবং একই এলাকার রাজ্জাক, বাবু এ জমি দখলের জন্য ট্রাক্টার দিয়ে চাষ করেন। এ ঘটনায় কিতাব আরী মেহেরপুর সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
মেহেরপুর সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া টাইমস্কেল, সিলেকশন গ্রেড ও পদোন্নতিসহ ৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরারবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার জেলা সরকারী মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আনিছুজ্জামানের নেতৃত্বে এ স্বারকলিপি প্রদান করা হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান স্বারকলিপি গ্রহন করেন। এসময় সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এএসএম সাইফুল ইসলাম, সাংগঠানিক সম্পাদক আলিমুজ্জামান রিপন, প্রচার সম্পাদক বাসাদ আলী, নির্বাহী সদস্য আল মামুনুর রশিদ, আব্দুস সালাম, ফেরদৌস, আতা উল্লাহ, ওমর ফারুক সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর পৌরসভার উদ্যোগে নগর সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে পৌরসভার কালাচাঁদপুর মেমোরিয়ান হল মিলনায়তনে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ইউজিআইআইপি প্রকল্পের জিআইসিডি অংশের টিম লিডার ড. রোকন উদ্দিন আহামেদ।
বিশেষ অতিথি ছিলেন মাগুরা অঞ্চেলের আঞ্চলিক সহকারী শাহাদাৎ হোসেন। সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন, সচিব তফিকুল ইসলাম, কাউন্সিলর সৈয়দ বাপ্পি, জাফর ইকবাল, নুরুল আশরাফ রাজিব, শহর সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, মহিলা নেত্রী রোকসানা কামাল রুনু প্রমুখ
মেহেরপুর-২ (গাংনী) নির্বাচনী এলাকায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কাজে মাঠে নেমেছেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। মঙ্গলবার বিকেলে নওপাড়া গ্রামে সদস্য সংগ্রহ কার্যক্রম ও কাথুলী ইউনিয়নে গণসংযোগ করেন।
আগামি আন্দোলন বিএনপির অস্তিত্বের লড়াই উল্লেখ করে বক্তৃতায় জাভেদ মাসুদ মিল্টন বলেন, তৃণমূল থেকে যদি নেতাকর্মীদের সক্রিয় করা না যায় তাহলে কোন আন্দোলন সফল হবে না। সাধারণ মানুষ প্রতিবাদে রাস্তায় নামলেই আসে কাঙ্খিত সফলতা। এর জন্য গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহ নিবিড়ভাবে সম্পন্ন করার তাগিদ দেন তিনি।
জাতীয়তাবাদী চেতনায় বিম্বাসী কেউ এ কার্যক্রম থেকে বাদ না পড়ে সেদিকে নজর রাখার নির্দেশনা দিয়ে তিনি আরো বলেন, ভেদাভেদ থাকতেই পারে। কিন্তু দলের স্বার্থে তা অবশ্যই পরিহার করতে হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশনার আলোকে পথ চলার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, গাংনী পৌর বিএনপি সাবেক সভাপতি ইনসারুল হক ইন্সু, বিএনপি নেতা আহসান হাবীব বাবু, ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আতিয়ার রহমান, মফিজ উদ্দীন, যুবদল নেতা সোহরাহ হোসেন, জামাল আহম্মেদ, আক্তারুজ্জামান লাভলু, ও হারুন অর রশিদ বাচ্চু, ছাত্রদল নেতা চপল বিশ^াস ও আশিকসহ স্থানীয় ও উপজেলা নেতৃবৃন্দ।
মেহেরপুরের গাংনী মাছের বাজারকে ফরমালিন মুক্ত ঘোষণা করা হয়েছে। পরিক্ষা নিরিক্ষা শেষে মঙ্গলবার বিকালে গাংনী মাছের বাজারকে ফরমালিনমুক্ত মাছের বাজার হিসেবে ঘোষণা করা হয়। এসময় মেহেরপুর জেলা মৎস্য অফিসার ড. নাজমুল হাসান,গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান,গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম,গাংনী উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।</p>
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে জিল্লুর রহমান (২৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিল্লুর রহমান একই গ্রামের মোজাম হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় জিল্লুর রহমান মাঠ থেকে মাথায় ঘাসের বোঝা নিয়ে বাড়ি ফিরেন। এসময় তার হাতে ধারালো হাঁসুয়া ছিল। বাড়িতে ঝুলন্ত বিদ্যুতের তার হাঁসুয়াতে বেঁধে কেটে তার শরীরে আছড়ে পড়ে। এতে জিল্লুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
মেহেরপুর জেলা আনছার ও ভিডিপি অফিসের উদ্যোগে আনছার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ উপলক্ষে বাঁছায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে আনছার ভিডিপি অফিস প্রাঙ্গনে এ বাঁছায় অনুষ্ঠিত হয়।
বাঁছায়ের নেতৃত্বে দেন জেলা আনছার ভিডিপির কমান্ডার আব্দুর রশিদ। এসময় ৬০ পদের বিপরীতে জেলার বিভিন্ন এলাকা থেকে ২শ যুবক অংশ গ্রহন করেন।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দপুর গ্রামে গণসংযোগ ও সাধারণ মানুষের সাথে কুসল বিনিময় করলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকশনা কমিটির সদস্য এমএএস ইমন।
সোমবার রাতে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে এ গণসংযোগ করেন। এসময় তিনি সাধারণ মানুষের কথা বলেন।
গণসংযোগকালে জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহবায়ক আতিক স্বপন, জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক এনামুল হকসহ দলীয় নেতাকর্মীরা তার সাথে ছিলেন।
মেহেরপুর ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজির উদ্যোগে টেকনোলজির শিক্ষার্থীদের হাসপাতাল পর্যায়ে প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েচে।
মঙ্গলবার সকালে জেনালের হাসপাতাল মিলনায়তনে সুপার ডা. মিজানুর রহমান এ প্রশিক্ষনের উদ্বোধন করেন।
সভায় বক্তব্য রাখেন ডা. তাপস কুমার, ডা. মৃনাল কান্তি, ডা. বিপুল কুমার, ডা. ওবাইদুর রহমান পলাশ। ইন্সটিটিউট অব মেডিকেল টেকনোলজির পরিচালক ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডা. তাপস কুমার, ডা. মৃনাল কান্তি, ডা. বিপুল কুমার, ডা. ওবাইদুর রহমান পলাশ।
গাংনীতে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসুচী উদ্বোধন
মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন বলেছেন, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মধ্য দিয়ে আরো উজ্জীবিত হবে বিএনপি। নতুন শক্তির বিএনপির আন্দোলনের মধ্য দিয়ে কাঙ্খিত সহায়ক সরকারের দাবি আদায় করা সম্ভব হবে। সোমবার বিকেলে গাংনী কার্যালয়ে সদস্য নবায়ন ও সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।
বক্তৃতায় একাদশ সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ একদলীয় ব্যবস্থা কামেয় করতে চায়। ফলে এখন বাক স্বাধীনতা হারিয়েছি আমরা। গেল রমজানে ইফতার অনুষ্ঠানে অফিসে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, শান্তিপূর্ণ অনুষ্ঠানে উচ্ছৃংখল কিছু যুবক হামলা চালিয়ে ভাংচুর ও নেতাকর্মীদের মারধর করে। কিন্তু ক্ষমতাসীন দলের কেউ এ বিষয়ে কোন বিবৃত্তি দিলেন না। প্রশাসনও ব্যবস্থা নেয়নি। রাজনীতির মাঠে সম অধিকার মুখে বলা হলেও বাস্তবে তা কল্পকাহিনী।
সদস্য সংগ্রহ কর্মসুচীর বিষয়ে বিস্তারিত উল্লেখ করে তিনি বলেন, এ কাজের মূল দায়িত্ব জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের। সভাপতি সদর-মুজিবনগরে ব্যাপকভাবে কাজ করছেন। কিন্তু সাধারণ সম্পাদক গাংনীতে কাজ করছেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আমাদের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সদস্য ফরম পাননি। তাদের দাবি ও কেন্দ্রের চাপের প্রেক্ষিতে আমি ফরম নিয়ে এসেছি। মেহেরপুর-২ (গাংনী) আসনে রেকর্ড সংখ্যক ফরম পুরুণ করে আলোড়ন সৃষ্টির আশা প্রকাশ করেন তিনি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আগামি আন্দোলন কর্মসুচী সফলের আহবান জানিয়ে তিনি বলেন, গণ আন্দোলনের মধ্য দিয়েই গণতন্ত্র মুক্ত করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আহসান হাবীব বাবু। ৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আতিয়ার রহমানের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আওয়াল, জুলফিকার আলী ভুট্টো, পৌর বিএনপি সাবেক সভাপতি ইন্সারুল হক ইন্সু, ৮নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, বিএনপি নেতা আবুল হাসেম ফুলচাঁদ, ষোলটাকা ইউপি বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ষোলটাকা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, বামন্দী ইউপি বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ বাচ্চু, যুবদল নেতা আব্দুল ওয়াহাব বুলবুল ও জামাল আহম্মেদ, ছাত্রদল নেতা চপল বিশ^াস, উপজেলা ছাত্রদল সম্পাদক কাওছার আলী, কলেজ ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আশিক ও উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মহিরুল ইসলাম বিল্লালসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা সোহরাব হোসেন।
প্রবীন বিএনপি নেতা জেলা বিএনপির উপদেষ্টা শিশিরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাকের সদস্য নবায়ন ফরম পুরুণের মধ্য দিয়ে এ কর্মসুচীর উদ্বোধন ঘোষণা করেন জাভেদ মাসুদ মিল্টন
মেহেরপুরের গাংনীতে খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে
মেহেরপুরের গাংনীতে খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর ১২ টার সময় উপজেলার কসবা গ্রামে এ খেলার মাঠ উদ্বোধন করা হয়। কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে খেলার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিপ্লব হোসেন। সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহিদুল ইসলাম পেরেশান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখেরুজ্জামান, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জুয়েল রানা। এসময় ধানখোলা ইউনিয়ন পরিষদের সদস্য লিলু,আনোয়ার হোসেন,মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজউদ্দিন রাজু, যুগ্ন সম্পাদক তুহিন, সম্পাদক নাজমুল হোসেন,গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক আসিফ ইকবাল অনিক,ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উবাইদুল্লা,উপজেলা ছাত্রলীগের ধর্ম সম্পাদক সাজ্জু,সাবেক ছাত্রনেতা রাহিনুজ্জামান পলেন,হাজি সাইফুল ইসলাম, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াজ্জেল হোসেন,পৌর ছাত্রলীগ নেতা প্লাবন ও ছাত্রলীগ নেতা তুহিন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে খেলাধুলা সহ সার্বিক বিষয়ে সহায়তার আশ্বাস দেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল।