Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শারাপোভাকে ঠুকলেন তাঁর গায়ের রং, তাঁর শরীরের গঠন, শক্তি নিয়ে কত কথা যে বলা হয়েছে





  তাঁর গায়ের রং, তাঁর শরীরের গঠন, শক্তি নিয়ে কত কথা যে বলা হয়েছে!‌ এই তো ক’‌দিন আগে মারিয়া শারাপোভাও বাঁকা মন্তব্য করেছিলেন তাঁর পেশিবহুল হাত–‌পা নিয়ে!‌ এভাবে শুনতে কারও ভাল লাগত না। তাঁরও লাগে না। সেরেনা উইলিয়ামস তাই মুখ খুললেন। খোলা চিঠি লিখলেন নিজের মাকে। আর সেই চিঠিতেই যা শোনানোর, যা বোঝানোর শুনিয়ে দিলেন শারাপোভাকে। কী লিখেছেন সেরেনা?‌ ‘‌মা, আমার দেখা সবচেয়ে শক্তিশালী মহিলা তুমি। আমি যখন নিজের মেয়ের মুখের দিকে তাকাই (‌‌হ্যাঁ, আমার মেয়ে!‌ আমি এখন মা!‌)‌‌, ওর হাত–পায়ের দিকে দেখি, ওর পেশির শক্তি দেখি, নিজের ছায়া খুঁজে পাই। জানি না, ওকেও যদি লোকে কথা শোনায়, তা হলে আমি কী করব। দীর্ঘ ১৫ বছর ধরে আমি এই ধরনের তীর্যক মন্তব্য শুনেছি, শুনে চলেছি। জানো তো, লোকে আমাকে পুরুষও বলেছে!‌ কারণ, আমি শক্তিশালী। এমনও বলেছে, আমি নাকি ড্রাগ নিয়ে খেলি (‌‌কিন্তু আমি অ্যাডভান্টেজ নেওয়ার জন্য কোনও দিন ড্রাগ নেওয়ার কথা ভাবিইনি)‌‌!‌ লোকে বলেছে, আমার নাকি মেয়েদের খেলাধুলোয় নামাই ঠিক হয়নি!‌ বরং পুরুষদের খেলায় নামলে ভাল হত। অন্য মেয়েদের মতো নরম–সরম নই (‌‌আমি তো প্রচণ্ড পরিশ্রম করে নিজেকে গড়েছি। আর আমার শরীরের গঠন যা, তা নিয়ে আমি গর্বিত)‌‌। ব্ল্যাকওম্যানের শক্তি ওরা বোঝে না। আমরা প্রত্যেকে আলাদা। প্রত্যেকের শরীরের গঠন আলাদা। আশা রাখছি, আমার মেয়ে অ্যালেক্সিকেও একই শিক্ষা আমি দিতে পারব। মা, আমাকে কথা দাও, তুমি আমার পাশে থাকবে। আমাকে এই কাজে সাহায্য করবে। জানি না, মা হিসেবে আমি তোমার মতো দৃঢ় হতে পারব কি না। তবে আমি চাই, একইরকম দৃঢ় হতে। হয়ত একদিন পারব।’‌ ‌‌‌‌‌
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post