Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সংবাদ উপস্থাপনায় মুন্সিয়ানা দরকার --তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু





সংবাদ উপস্থাপনায় মুন্সিয়ানা দরকার : ইনু
  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সংবাদ উপস্থাপনায় মুন্সিয়ানার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন।
তিনি বলেন, দর্শক-শ্রোতার কাছে ঘটনার বিশ্বাসযোগ্যতা ও গভীরতা তুলে ধরতে সংবাদ উপস্থাপনে মুন্সিয়ানা দরকার। কারণ সংবাদ জনগণের সামনে তুলে ধরার দায়িত্ব পালন করে উপস্থাপকেরা শুধু খবর পাঠই করেন না, তারা দর্শক-শ্রোতার সাথে গণমাধ্যমের সরাসরি সংযোগ ঘটান। সেকারণে, যোগ্য ব্যক্তিত্বের যোগ্য সম্মানও উপস্থাপকের কন্ঠে ধ্বনিত হতে হবে।
তথ্যমন্ত্রী বলেন, রাজাকার-খলনায়কেরা নয়, সংবাদ উপস্থাপনে যেন মুক্তিযোদ্ধারাই মহিমান্বিত হন সে ব্যাপারেও সচেতন থাকতে হবে।

হাসানুল হক ইনু বুধবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে নিউজ প্রেজেন্টার্স সোসাইটি অব বাংলাদেশ’র (এনপিএসবি) নবনির্বাচিত পরিষদের অভিষেক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি বলেন, উপস্থাপকেরা ইলেক্ট্রনিক গণমাধ্যমে খবরের একটি বড় আকর্ষণ। সংবাদের ব্যঞ্জনা, গুরুত্ব ও তাৎপর্য তাদের অভিব্যক্তিতেই বাঙময় হয়ে ওঠে। একারণে খবরের ভেতরের খবর জানা না থাকলে পূর্ণ সংবেদনশীলতার সাথে সংবাদ উপস্থাপন সম্ভব নয়।
এনপিএসবি’র সভাপতি দেওয়ান সাঈদুল হাসানের সভাপতিত্বে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর রশীদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক মোঃ নাসির উদ্দিন আহমেদ, এনপিএসবি’র সাধারণ সম্পাদক রেহানা পারভীন, অভিষেক কমিটির আহ্বায়ক খালেদ মাসুদ খান প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে সংবাদ উপস্থাপক এহসান আহমেদ, জায়েদ ইকবাল, শেখ তোফাজ্জল হোসেন, ফারাহ কবীর, মুনমুন রহমান এবং সাজাহান খন্দকারকে (মরণোত্তর) বিশেষ সম্মাননা দেয়া হয়।

 






«
Next
Newer Post
»
Previous
Older Post