Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভোটার তালিকায় নাম নেই প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী





 
  ভোটার তালিকায় নাম নেই ্রা  প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী
 ‘‌আগে ভোটদান, পরে জলপান’‌। গণতন্ত্রের এতভালো স্লোগান খুব কমই শোনা গিয়েছে। নব্বইয়ের দশকে এমন স্লোগান তুলে তাক লাগিয়ে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। সেই বাজপেয়ীর নাম বাদ গেল ভোটার তালিকা থেকে। লখনউ–এর বাবু বেনারসী দাস ওয়ার্ডের ৯২/‌৯৮–১ নম্বর বাড়ির বাসিন্দা ছিলেন তিনি। লখনউ পুরসভার (‌এলএমসি)‌ পক্ষ থেকে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। পুরসভায় বাজপেয়ী শেষবার ভোট দিয়েছিলেন ২০০০ সালে। আর এখান থেকে শেষবার ভোট দিয়েছিলেন ২০০৪ সালে। প্রায় এক দশক তিনি বাড়িতে থাকেন না। সেই কারণেই তাঁর নাম কাটা গিয়েছে বলে জানিয়েছেন এলএমসি– জোন ১ এর জোনাল অফিসার অশোক কুমার সিং। তিনতলা বাড়িটি এখন কিষাণ সঙ্ঘের অফিস।

১৯৯৯–২০০৪ পর্যন্ত তিনি লখনউ কেন্দ্রের সাংসদ ছিলেন। ২০০৬ সালে বিজেপি–র উত্তরপ্রদেশের সহকারী মুখ্যমন্ত্রী প্রার্থী দীনেশ শর্মার হয়ে প্রচারও সারেন। এখন ল্যুটিয়েনস দিল্লির ৬–এ বাড়িতে থাকেন অসুস্থ বাজপেয়ী। লালকৃষ্ণ আদবানি এবং রাজনাথ সিং–রা নিয়ম করে তাঁকে দেখতে আসেন।
 






«
Next
Newer Post
»
Previous
Older Post