মঙ্গলবার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী বলেন, এসব রোগে অসুস্থ্ হওয়ার কারণে তিনি এক মাসের ছুটিতে গেছেন।
এদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও এ দিন এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, প্রধান বিচারপতি ক্যানসারে আক্রান্ত। এ জন্য তিনি ছুটিতে যেতেই পারেন।
উল্লেখ্য, অসুস্থতা দেখিয়ে সোমবার এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি এসকে সিনহা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন আইনমন্ত্রী আনিসুল হক ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পর রাতে জ্যেষ্ঠ বিচারপত্রি আব্দুল ওয়াহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করা হয়।