Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নেইমারের সঙ্গে ঝামেলা মিটে গেছে:‌ কাভানি







নেইমারের সঙ্গে ঝামেলা মিটে গেছে:‌ কাভানি
 লিয়ঁর বিরুদ্ধে লিগ ম্যাচে পেনাল্টি ও ফ্রিকিক মারা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়েছিলেন নেইমার ও এডিনসন কাভানি। প্যারিস সাঁজাঁ–র দুই সতীর্থের সেই ঝামেলা নিয়ে গত কয়েকদিনে প্রচুর মুখরোচক খবর বেরিয়েছে সংবাদ মাধ্যমে। ঝামেলা যে হয়েছিল, তা স্বীকার করে নিয়েছেন কাভানি। তবে তিনি বলেছেন, ঘটনা যা, তার থেকে অনেক বেশি ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করেছে সংবাদ মাধ্যম। নেইমারের সঙ্গে ঝামেলা মিটে গেছে বলেও জানিয়েছেন কাভানি। তিনি বলেছেন, ‘‌এই ধরনের ঘটনা ফুটবলে হয়েই থাকে। তবে অনেক সময়ই এই ঘটনাগুলোকে অনেক বড় করে দেখানো হয়, এটা আমরা জানি।’‌ কাভানি জানিয়েছেন, ড্রেসিংরুমেই সব মিটমাট হয়ে গিয়েছিল। তাঁর কথায়, ‘সব কিছুরই সমাধান আছে। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল, আমরা সবাই একটাই লক্ষ্যে লড়াই করছি।’‌‌‌






«
Next
Newer Post
»
Previous
Older Post