Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরের টুকরো খবর গুলো দেখুন





 সুমন/রিপন/ খোকন// মেহেরপুরের   টুকরো  খবর গুলো  দেখুন

 
মেহেরপুরের গাংনীতে প্রিয়া খাতুন (১০) নামের চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনীতে প্রিয়া খাতুন (১০) নামের চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা ভাই বোনের মধ্যে মান অভিমান থেকে এ মর্মামত ঘটনা ঘটে থাকতে পারে
 সোমবার রাত ১১ টার দিকে উপজেলার বালিয়াঘাট এলাকার ভোলারদাড় গ্রামের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
প্রিয়া খাতুন ভোলারদাড় গ্রামের মৃত মজিরুদ্দীনের মেয়ে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, প্রিয়া খাতুন তার ভাইয়ের উপর অভিমান করে গলায় রশি বেঁধে আত্মহত্যা করতে পারে। প্রিয়া খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
  মেহেরপুরে প্রায় তিন লক্ষ পিস সিগারেট বিনষ্ট

মেহেরপুরে পুরাতন লোগো থাকায় প্রায় দেশ ট্রেড লিংক নামের একটি প্রতিষ্ঠানের ২০ হাজার পিস গোল্ড লিফ, ৬ হাজার পিস বেনসন এন্ড হেজেস এবং ২ লাখ ৬০ হাজার পিস ডারবি সিগারেট আগুন দিয়ে পুড়িয়ে নষ্ট করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে মেহেরপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মামুন এ আদালত পরিচালনা করেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমান করা হয়েছে। 

ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ মামুন জানান, বিএটিবি’র ডিলার দেশ ট্রেড লিংক এর গুদামে তল্লাশি চালিয়ে পুরাতন লোগো থাকায় প্রায় ৩ লক্ষ সিগেরেট আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে। একই তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়।




 প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মেহেরপুরের গাংনীর ১৪ জন অসচ্ছল পরিক্ষিত ত্যাগি আওয়ামীলীগ নেতা কর্মীদের মাঝে প্রায় ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। বিকাল ৫ টার সময় মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক তার কার্যালয়ে চেক বিতরণ করেন। এসময় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুল ইসলাম,গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক অসিফ ইকবাল অনিক সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক বলেন,যেসব নেতা কর্মী আর্থিক সহায়তার জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে যাচাই বাছাই শেষে ১৪ জনের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া প্রায় ৬ লক্ষটাকার চেক তুলে দেয়া হয়।

 মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীর শামিম হোসেন ওরফে কালুকে ১০ বছর কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে একটি অস্ত্র মামলায় মেহেরপুরের যুগ্ম দায়রা জজ ওস্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মো: তাজুল ইসলাম এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত শামিম গাংনী উপজেলার বামন্দি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ২১ মার্চ বামন্দি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই ওসমান গণী গোপন সংবাদের ভিত্তিতে শামিমের বাড়িতে অভিযান চালিয়ে ১টি শার্টার গান, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ওই দিন গাংনী থানায় একটি মামলা দায়ের করা  হয়। পরে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপি রুস্তম আলী এবং আসামি পক্ষে রাশেদুল হক আইনজীবী ছিলেন।

 >মেহেরপুরের গাংনী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টার সময় গাংনী হাসপাতালের নতুন ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হাসপাতাল ব্যবস্থা কমিটির সভাপতি ও সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন। এসময় গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম,স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসতিয়াজ ইউনুছ,সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম,আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,যুবলীগ সাধারন সম্পাদক শফি কামাল পলাশ,ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন উজ্জল ও ডাক্তারবৃন্দ সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় হাসপাতালের কর্মপরিবেশ ও সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহন এবং নতুন ভবনে প্রাথমিক অবস্থায় চিকিৎসা সেবা চালু করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরে গাংনী হাসপাতাল আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে জানান কমিটির সভাপতি সংসদ সদস্য মোঃ মকবুল হোসেন। হাসপাতাল ব্যবস্থপানা কমিটির সভায় চিকিৎসা ফিস সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। জরুরী বিভাগের জন্য ৫,রুগী ভর্তি ১৫ ও কেবিন ভাড়া ১৫০ টাকা হারে নির্ধারন করা হয়। এছাড়া কর্মক্ষেত্রে কর্মকর্তা কর্মচারীদের নিরাপদ পরিবেশ ও রুগীদের সেবা এবং খাবারে মান বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


 মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির ১৪ তম দ্বি-বার্ষিক নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। নির্বাচনে ক শ্রেণীর ফলাফলে রজনী গন্ধা প্যানেল থেকে ৭ জন এবং স্বতন্ত্র ভাবে ৫ জন বিজয়ী হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনার নুরুল ইসলাম ফলাফল ঘোষনা করেন। নির্বাচনে ৩৭৩ ভোট পেয়ে ১ম স্থান অর্জন করেছেন জেলা পরিষদেও চেয়ারম্যান গোলাম রসুল, তরুণ ঠিকাদার আসলাম খান পিন্টু ৩১০ ভোট পেয়ে ২য় স্থান, একে এম আনারুল হক ৩০৬ ভোট পেয়ে ৩য় স্থান, আবু হানিফ বাবু ২৯৮ ভোট পেয়ে ৪র্থ স্থান, ফিলিং স্টেশন ব্যবসায়ী নুর হোসেন আঙ্গুর ২৭৬ ভোট পেয়ে ৫ম স্থান, ব্যবসায়ী  আরিফুল এনাম বকুল ২৭২ ভোট পেয়ে ৬ষ্ঠ স্থান, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম ২৭১ ভোট পেয়ে ৭ম স্থান, তরুণ ব্যবসায়ী ওমর ফারুক খান ২৬৫ ভোট পেয়ে ৮ম স্থান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তরুণ ব্যবসায়ী সাফুয়ান উদ্দিন আহমেদ রুপক ২৫৮ ভোট পেয়ে ৯ম স্থান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য আশকার আলী ২৫৬ ভোট পেয়ে ১০ম স্থান, সাবেক এমপি ও শিল্প ওবণিক সমিতির সাবেক সভাপতি জয়নাল আবেদীন ২৩১ ভোট পেয়ে ১১ তম স্থান এবং গোলাম মুর্শিদ চন্দন ২২৭ ভোট পেয়ে ১২ তম হয়েছেন।
এর আগে শনিবার সন্ধ্যায় খ শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়।
প্রসঙ্গত, ক শ্রেণীতে ৪৬৩টি ভোটের মধ্যে পোল হয়েছে ৪৩৫টি। ১২টি পদেও বিপরীতে এখানে প্রার্থী ছিল ২১ জন। খ শ্রেনীতে ৩৪ ভোটের মধ্যে পোল হয়েছে ৩১টি। এখানে ৫টি পদের বিপরীতে প্রার্থী ছিল ৬জন। আগামী ১৭ অক্টোবর বিজয়ী প্রার্থীদের ভোট প্রদানের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে







«
Next
Newer Post
»
Previous
Older Post