Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » যৌনতার জন্যই ট্রাম্পের সঙ্গে বিয়ে ভাঙে:‌প্রথম স্ত্রী ইভানা




 
  যৌনতার জন্যই ট্রাম্পের সঙ্গে বিয়ে ভাঙে:‌ ইভানা
 ‌ বিবাহিত ট্রাম্প ফলাও করে অন্য মহিলার সঙ্গে যৌন আনন্দের কথা বলেছিলেন। তা সহ্য করতে পারেননি ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা। পরিণামে ভেঙে যায় বিয়ে। ১৯৭৭ সালে ইভানার সঙ্গে বিয়ে হয় ডোনাল্ড ট্রাম্পের। ১৯৯২ পর্যন্ত টিঁকে ছিল সেই বিয়ে। ডনের বিচিত্র যৌনতা নিয়ে কম চর্চা হয়নি। সম্ভবত আরও একটু যৌনতার খোরাক যোগাবে ইভানার লেখা বই ‘‌রেইজিং ট্রাম্প’‌। খুব শিগগিরই বাজারে আসছে। তারই অংশবিশেষ প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। ১৯৮৯ সালের কথা। মার্লা ম্যাপেল নামে এক মহিলা ইভানার কাছে এসে বলেন, ‘‌আমি তোমার স্বামীকে ভালবাসি। তুমিও কি ভালবাসো?‌’‌ তন্বী যুবতীর কথায় অবাক হয়ে যান তিনি। সাদা চুলের সেই মহিলাকে ইতিবাচক ইঙ্গিত দেন। তবে ট্রাম্পের সঙ্গে তাঁর সম্পর্ক আর স্বাভাবিক হয়নি। সে সময় নিউ ইয়র্কের ট্যাবলয়েডগুলো ট্রাম্পের বক্তব্যে হেডলাইন করে ‘‌শ্রেষ্ঠ যৌন আনন্দ আমি উপভোগ করেছি’‌ নামে। ইভানার সঙ্গে বিচ্ছেদের পরে ম্যাপেলকে বিয়ে করেন। ইভানার সঙ্গে ট্রাম্পের তিন সন্তান রয়েছে— ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা এবং এরিক। বিচ্ছেদের পরে জুনিয়র নাকি ট্রাম্পের সঙ্গে এক বছর কথা বলেনি।

ইভানা নাকি দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তাঁকে চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত করার প্রস্তাব দেওয়া হয়। ‘‌ভাল আছি’‌ জানিয়ে সে প্রস্তাব ফেরান ইভানা। তবে এই নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউস।
 






«
Next
Newer Post
»
Previous
Older Post