মুক্তি পেল টাইগার জিন্দা হ্যায়-এর ট্রেলার:প্রতিদিন আমাদের চারপাশে ঘটা জঙ্গি কার্যকলাপের টুকরো ঝলক দেখা গেল
২০১২ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘এক থা টাইগার’ ছবিতে সলমন-ক্যাট একসঙ্গে কাজ করেছিলেন। এই ছবিতে তাঁরা ফের জুটি বেঁধে ফিরে এসেছেন পণবন্দি হওয়া সেইসমস্ত নার্সদের মুক্ত করতে। আগের ছবিতেও অসাধারণ কিছু দৃশ্যের ঝলক দেখা গিয়েছিল, এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আলি আব্বাস জাফরের এই ছবিতে অভিনয়ের জন্যে বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন ক্যাট। সত্যিকারের এজেন্টদের থেকে প্রশিক্ষণ নিয়েছেন ক্যাট। তাঁদের অভিজ্ঞতা, তাঁরা কীভাবে ভাবেন, সবকিছুই এই ছবিতে ক্যাটের চরিত্রে ফুটে উঠেছে। এই বছর ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি
