Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শিখর পত্নী ও সন্তানদের বিমানে চড়তে বাধা, টুইটারে ক্ষোভ প্রকাশ ধাওয়ানের




শিখর পত্নী ও সন্তানদের বিমানে চড়তে বাধা, টুইটারে ক্ষোভ প্রকাশ ধাওয়ানের
 বিমানকর্মীদের একজন তাঁর পরিবারের সঙ্গে অভব্য আচরণ করেছে বলেও অভিযোগ শিখর ধাওয়ানের।

  সুপারস্টার জায়রার পর এবার বিমানে 'হেনস্থা'র শিকার ক্রিকেটার শিখর ধাওয়ান। অভিযোগের তির সংযুক্ত আরব আমিরশাহির বিমানসংস্থা এমিরেটস-এর দিকে। জন্মের প্রমাণ পত্র সঙ্গে না-থাকায় দক্ষিণ আফ্রিকাগামী এমিরেটস বিমানে সফর করতে দেওয়া হল না ধাওয়ান পত্নী আয়েশা এবং তাঁর সন্তানদের। উপায় না থাকায়, পরিবারকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে রেখেই ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যেতে হয় তাঁকে।


Shikhar Dhawan

@SDhawan25
1/2.Absolutely unprofessional from @emirates. Was on my way 2 SA with my fam & was told tht my wife and kids can't board the flight from Dubai to SA. Was asked to produce birth certificates & other documents fr my kids at the airport which we obviously didn't have at that moment.

2:33 PM - Dec 29, 2017
 221 221 Replies   738 738 Retweets   4,376 4,376 likes
Twitter Ads info and privacy
7h

Shikhar Dhawan

@SDhawan25
1/2.Absolutely unprofessional from @emirates. Was on my way 2 SA with my fam & was told tht my wife and kids can't board the flight from Dubai to SA. Was asked to produce birth certificates & other documents fr my kids at the airport which we obviously didn't have at that moment.


Shikhar Dhawan

@SDhawan25
2/2.They are now at Dubai airport waiting for the documents to arrive. Why didn't @emirates notify about such a situation when we were boarding the plane from Mumbai? One of the emirates' employee was being rude for no reason at all.

2:34 PM - Dec 29, 2017
 219 219 Replies   576 576 Retweets   3,360 3,360 likes
Twitter Ads info and privacy
এমিরেটস-এর এই দুর্ব্যবহারের পর টুইটারে ক্ষোভ উগড়ে দিয়েছেন শিখর ধাওয়ান। ভারতের এই বাঁ হাতি তারকা ব্যাটসম্যানের অভিযোগ, "চূড়ান্ত অপেশাদার ব্যবহার করেছে এমিরেটস। আমি এবং আমার পরিবার দক্ষিণ আফ্রিকাগামী এমিরেটস বিমানের দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় একজন বিমানকর্মী এসে আমার স্ত্রী এবং বাচ্চাদের জন্মের প্রমাণপত্র দেখতে চান। আমাদের কাছে সেই সময় নথিগুলি ছিল না।" এরপরের টুইটেই ধাওয়ান জানান, "আমার স্ত্রী এবং সন্তানরা এখন দুবাই বিমানবন্দরে নথিগুলির জন্য অপেক্ষা করছেন।" একই সঙ্গে তাঁর আরও অভিযোগ, জন্মের প্রমাণ পত্রের প্রয়োজন হলে মুম্বই থেকে দুবাই আসার সময় কেন সেটা জানানো হল না? বিমানকর্মীদের একজন তাঁর পরিবারের সঙ্গে অভব্য আচরণ করেছে বলেও অভিযোগ শিখর ধাওয়ানের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply