Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার ক্রিস মরিসকে





প্রথম টেস্টে দঃ আফ্রিকা দলে ফিট মরিস

  ভারতের বিপক্ষে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা দলে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার ক্রিস মরিসকে। নিউল্যান্ডসে ৫ জানুয়ারি শুরু হবে তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
কুচকির আঘাত থেকে সুস্থ হয়ে ওঠা মরিসকে ফাস্ট বোলার ডুয়ান অলিভারের পরিবর্তে ১৫ সদস্যের দলে যুক্ত করা হয়েছে।

নির্বাচকরা কেবলমাত্র সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন।
প্রথম টেস্টের জন্য আগামী ২ জানুয়ারি কেপ টাউনে একত্রিত হবে প্রোটিয়া দল।
তবে দলটির জন্য এই মুহূর্তে দু:শ্চিন্তা কুইন্টন ডি ককের বিকল্প একজন বিশেষজ্ঞ উইকেটরক্ষকের। জিম্বাবুয়ের বিপক্ষে বক্সিং ডে টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন ডি কক।
ভারতের বিপক্ষে প্রথম টেস্টের আগেই ডি কক সুস্থ হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। তবে সেটা না হলে এবি ডি ভিলিয়ার্সকেই গ্লাভস হাতে দায়িত্ব পালন করতে হতে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply