Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ফরিদপুরে এক পৌরসভা ও তিন ইউপি নির্বাচনে বিজয়ীরা





 

  ফরিদপুরে এক পৌরসভা ও তিন ইউপি নির্বাচনে বিজয়ীরা
 
  ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. সাইফুর রহমান সাইফার (নৌকা)। তিনি পেয়েছেন ৫ হাজার ৩৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মকিবুল হাসান পটু (জগ) পেয়েছেন ২ হাজার ৬১০ ভোট।

এদিকে আলফাডাঙ্গা উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। উপজেলার বুড়াইচ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল) ৩ হাজার ৯৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আহসানুদৌলা (নৌকা) পেয়েছেন ৩ হাজার ৭৫ ভোট।

গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী ইনামুল হাসান (নৌকা) ৪ হাজার ৩১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খান সাইফুল ইসলাম (আনারস) পেয়েছেন ২ হাজার ৮৬৫ ভোট।

আলফাডাঙ্গা সদর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী একেএম আহাদুল হাসান (আনারস) ২ হাজার ৮৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আব্দুর রাজ্জাক শেখ (নৌকা) পেয়েছেন ২ হাজার ৪৯৬ ভোট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply