Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ঝিনাইদহের কোটচাঁদপুরে রবিউল ইসলাম (৪৫) নামে এক মসজিদের ইমামকে হত্যা





  ঝিনাইদহের কোটচাঁদপুরে   রবিউল ইসলাম (৪৫) নামে এক মসজিদের ইমামকে হত্যার ঘটনা ঘটেছে।
  ঝিনাইদহের কোটচাঁদপুরে ফজর নামাজ পড়ে বের হওয়ার পর হাফেজ রবিউল ইসলাম (৪৫) নামে এক মসজিদের ইমামকে হত্যার ঘটনা ঘটেছে।



শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার নওদাগ্রাম ও কাশিপুর গ্রামের মধ্যবর্তী জায়গা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রবিউল উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙিয়ার পোতা গ্রামের বাসিন্দা। তিনি নিজ গ্রামের মসজিদের ইমাম ও কোটচাঁদপুর শহরের ভুষিমালের ব্যবসায়ী ছিলেন।

স্ত্রী নার্গিস জানান, সকালে নিজ আড়ৎ থেকে ভুষিমাল (ধান-মসুর) নিয়ে কালীগঞ্জ বাজারে যাওয়ার কথা ছিল ইমাম রবিউলের।

কিন্তু এর আগে শুক্রবার সকালে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে তার লাশ পাওয়া যায়।

কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার জানান, ভোরের দিকে স্থানীয় একটি মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর ইমাম রবিউলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গ্রামবাসী ও স্থানীয় ইউপি সদস্য আসাদুজ্জামান জানান, ডাকাতরা ইমাম রবিউলকে হত্যা করেছে। ঘটনাস্থলে গাছ ফেলে রাস্তা আটকানো ছিল বলে জানান তারা।

তবে ঘটনাস্থলে সড়কের ওপর গাছ ফেলা আছে বলে স্বীকার করলেও ডাকাতির খবর অস্বীকার করেছেন ওসি।

তিনি জানান, পুলিশ রবিউলকে আহতাবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply