Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কেরানীগঞ্জে জননী কুরিয়ার গোডাউনে ভয়াবহ আগুন




কেরানীগঞ্জে জননী কুরিয়ার গোডাউনে ভয়াবহ আগুন

কেরানীগঞ্জে টেকুরিয়ার চৌরাস্তার পাশে হাসান বুক ডিপোর ছাপাখানা ও জননী কুরিয়ার সার্ভিসের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলা ফায়ার সার্ভিস ও ঢাকার সদরঘাটের ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার বিকাল ৪টার দিকে ঝিলমিল আবাসন প্রজেক্টের ভেতর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার ও র‍্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পের ইনচার্জ মেজর মঞ্জুর মোর্শেদ।

ঢাকার সদরঘাটের ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ চন্দ্র বর্মণ জানান, আগুন লাগার পর থেকেই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply