Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ভারতীয় রেলের ১৩ হাজার কর্মীকে ছেঁটে ফেলতে চলেছে রেল






ভারতীয় রেলের ১৩ হাজার কর্মীকে ছেঁটে ফেলতে চলেছে রেল

নিয়ম মেনে ছুটি না নিয়ে দীর্ঘ দিন ধরে অফিসে আসছেন না— এমন কর্মীদের ছেঁটে ফেলতে চলেছে রেল। সংখ্যাটা নয় নয় করেও ১৩ হাজারের বেশি।

ভারতীয় রেলের বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের কর্মীদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছিলেন খোদ রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এর পরেই শুরু হয় তত্ত্বতলাস।

রেলে এই মুহূর্তে মোট কর্মীর সংখ্যা ১৩ লক্ষের মতো। দেখা যাচ্ছে এর মধ্যে ১৩ হাজারের বেশি, অর্থাত ১ শতাংশের বেশি, কর্মী নিয়মমাফিক ছুটি না নিয়েই দীর্ঘ দিন ধরে কাজে আসছেন না।


সব কিছু খতিয়ে দেখার পর এক বিবৃতিতে রেল জানিয়েছে, “এ ধরনের অনুপস্থিতদের বিরুদ্ধে, চাকরি থেকে ছাঁটাই-এর আইন অনুযায়ী, ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।” রেলের সব অফিসার এবং সুপারভাইজারকে নির্দেশ দেওয়া হয়েছে— যথাযথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে এই অবাঞ্ছিত কর্মীদের সরিয়ে দিতে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply