Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ধবনের শতরান, ৭৫ রানে আউট বিরাট, খারাপ আবহাওয়ার জন্য বন্ধ খেলা





  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে  ধবনের শতরান, ৭৫ রানে আউট বিরাট, খারাপ আবহাওয়ার জন্য বন্ধ খেলা



জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে দুরন্ত শতরান করলেন ভারতের বাঁ হাতি ওপেনার শিখর ধবন। তিনি দারুণ ব্যাটিং করছেন। তাঁর পাশাপাশি ভারতের অধিনায়ক বিরাট কোহলিও দারুণ ব্যাটিং করেন। তিনি এই সিরিজে তৃতীয় শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৭৫ রানের মাথায় ক্রিস মরিসের বলে ডেভিড মিলারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান বিরাট। এরই মধ্যে ৩৪.২ ওভারের শেষে বজ্রপাতের জন্য বন্ধ হয়ে গিয়েছে খেলা। ভারতীয় দলের রান ২ উইকেটে ২০০। ১০৭ রানে অপরাজিত ধবন। তাঁর সঙ্গে ক্রিজে অজিঙ্ক রাহানে (৫)।

আজ  টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বিরাট। তিনি ও শিখর দুর্দান্ত ব্যাটিং করেন। তাঁদের জুটিতে ১৫৮ রান যোগ হয়। ফলে শুরুতেই রোহিত শর্মার (৫) উইকেট হারানোর পরেও ভারতীয় দলের কোনও সমস্যা হয়নি।

সিরিজের প্রথম তিনটি ম্যাচই জিতে দারুণ জায়গায় আছে ভারতীয় দল। আজ জিতলেই একদিনের সিরিজ দখল করে নেবে বিরাটের দল। এই ম্যাচে ভারতীয় দলে একটাই বদল হয়েছে। কেদার যাদবের বদলে দলে এসেছেন শ্রেয়াস আয়ার। দক্ষিণ আফ্রিকা দলে দু’টি বদল হয়েছে। খায়া জন্ডোর বদলে দলে এসেছেন এবি ডিভিলিয়ার্স এবং ইমরান তাহিরের বদলে দলে এসেছেন মর্নি মর্কেল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply