Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সামরিক আগ্রাসনের বিরোধিতা করেছে চীন





 
  হামলার বিরোধিতা করেছে চীন; আরব বিশ্বের স্পষ্ট অবস্থান চায় ইরাক
হুয়া চুনইং

হুয়া চুনইং
সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সামরিক আগ্রাসনের বিরোধিতা করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং আজ (শনিবার) এক বিবৃতিতে বলেছেন, সিরিয়ার ওপর আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের হামলার বিরোধিতা করছে বেইজিং এবং এসব দেশকে আন্তর্জাতিক আইনি কাঠামোর ভেতরে আসার আহ্বান জানায়।

তিনি বলেন, “আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা সবসময় শক্তি প্রয়োগের বিরোধী এবং সব দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোর পক্ষে।   


সিরিয়ার ওপর পশ্চিমা সাম্রাজ্যবাদীদের হামলা
এদিকে, ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবে অনুষ্ঠেয় আসন্ন শীর্ষ সম্মেলনে সিরিয়ার ওপর হামলার বিষয়ে আরব বিশ্বকে সুস্পষ্ট অবস্থান নিতে হবে। বাগদাদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সিরিয়ার ওপর হামলা খুবই বিপজ্জনক ঘটনা কারণ এর মাধ্যমে তাকফিরি সন্ত্রাসীদের পুনরুত্থান ঘটতে পারে।

ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ মাহজুব বলেন, এ হামলার পরিণতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে।#
 
 
 
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply